আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

বাজেটের আগে বাংলার জন্য ৬০ হাজার কোটি টাকার বার্তা, ডিএ-সহ বড় ঘোষণার জল্পনায় চড়ছে প্রত্যাশা

Published on: June 21, 2026
---Advertisement---

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: রাজ্যের নবনির্বাচিত বিজেপি সরকার সোমবার বিধানসভায় তাদের প্রথম বাজেট পেশ করতে চলেছে। আর সেই বাজেটকে ঘিরে ইতিমধ্যেই রাজ্যজুড়ে বাড়তে শুরু করেছে জল্পনা ও প্রত্যাশা। বিশেষ করে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে বড়সড় কোনও ঘোষণা হতে পারে কি না, তা নিয়েই এখন রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের মধ্যে তুমুল আলোচনা চলছে। পাশাপাশি একগুচ্ছ নতুন জনমুখী প্রকল্প, কৃষি, শিল্প ও কর্মসংস্থান সংক্রান্ত একাধিক ঘোষণাও আসতে পারে বলে মনে করা হচ্ছে।

এই আবহের মধ্যেই বাংলার প্রতি কেন্দ্রের আর্থিক সহায়তার বার্তা দিয়ে নতুন করে জল্পনা উসকে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্দেশে লেখা পাঁচ পাতার এক চিঠিতে প্রধানমন্ত্রী জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার রাজ্যকে সর্বতোভাবে সাহায্য করতে প্রস্তুত। সেই চিঠিতেই তিনি উল্লেখ করেছেন, জল জীবন মিশন, পরিকাঠামো উন্নয়ন এবং অতীতে আটকে থাকা বিভিন্ন প্রকল্পকে গতি দিতে প্রায় ৪০ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে। পাশাপাশি রেল উন্নয়নের জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় ১৫ হাজার কোটি টাকা এবং আরও ৬০ হাজার কোটি টাকার বরাদ্দ প্রক্রিয়াধীন রয়েছে।

চিঠিতে প্রধানমন্ত্রী বাংলার ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে আশাবাদও ব্যক্ত করেছেন। তাঁর মতে, পশ্চিমবঙ্গ আগামী দিনে মৎস্যচাষ, খাদ্য প্রক্রিয়াকরণ, বন্দর-কেন্দ্রিক উন্নয়ন, বস্ত্রশিল্প, পর্যটন ও ডিজিটাল অর্থনীতির ক্ষেত্রে দেশের অন্যতম প্রধান কেন্দ্র হয়ে উঠতে পারে। রাজ্যের ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে বাণিজ্য ও সংযোগের এক গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবেও বাংলাকে গড়ে তোলার সম্ভাবনার কথা তুলে ধরেন তিনি।

রাজনৈতিক মহলের একাংশের মতে, ডবল ইঞ্জিন সরকারের প্রতিশ্রুতির প্রতিফলন এবার বাজেটেই দেখা যেতে পারে। ফলে সোমবারের বাজেট অধিবেশনের দিকে এখন তাকিয়ে রাজ্যের সরকারি কর্মী, ব্যবসায়ী মহল থেকে শুরু করে সাধারণ মানুষও। ডিএ-র ঘোষণা হয় কি না, নতুন উন্নয়ন প্রকল্পে কী বার্তা দেয় সরকার, আর কেন্দ্র-রাজ্য সমন্বয়ে বাংলার উন্নয়নের নতুন রূপরেখা কতটা স্পষ্ট হয় সেই উত্তর মিলবে বাজেট পেশের পরেই।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

যোগদিবসে কলকাতা বন্দর থেকে তিন আধুনিক যুদ্ধজাহাজের উদ্বোধন, আত্মনির্ভর ভারতের বার্তা প্রধানমন্ত্রীর

ময়নাগুড়িতে বাস-ট্রেলারের সংঘর্ষে মৃ*ত ৫, আ*হ*ত অন্তত ২১, চাঞ্চল্য উত্তরবঙ্গে

অবিরাম বৃষ্টিতে ফুলেফেঁপে উঠছে তোর্সা,বাঁধপাড়ে আতঙ্কে দিন কাটছে কোচবিহারের বাসিন্দাদের

শিক্ষক না অভিযুক্ত? আদালত থেকে মুক্তির পর তন্ময়কে ঘিরে আবেগ, শোভাযাত্রায় ফিরলেন স্কুলে

রেললাইনের পাশে র*ক্তা*ক্ত যুবক উ*দ্ধা*র,আ*ত্ম*হ*ত্যা*র চেষ্টা নাকি দু*র্ঘ*ট*না,ধোঁয়াশায় বামনহাট

‘ইতিহাস চাপা দেওয়ার চেষ্টা হয়েছিল’,পশ্চিমবঙ্গ দিবসে প্রাক্তন তৃণমূল সরকারকে তোপ শুভেন্দুর, শুভেচ্ছা অমিত শাহেরও

Leave a Comment