আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

প্রাক্তন এসডিপিও মিতুনকুমার দে-র বিরুদ্ধে এফআইআর, কাউন্সিলর ও সাংবাদিককে নির্যাতনের অভিযোগে চাঞ্চল্য

Published on: June 19, 2026
---Advertisement---

ডায়মন্ড হারবার, ১৯ জুনঃ ডায়মন্ড হারবারের প্রাক্তন এসডিপিও মিতুনকুমার দে-র বিরুদ্ধে গুরুতর অভিযোগের ভিত্তিতে এফআইআর রুজু করল ডায়মন্ড হারবার থানার পুলিশ। এক প্রাক্তন তৃণমূল কাউন্সিলর এবং এক সাংবাদিককে থানায় ডেকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালে ডায়মন্ড হারবার পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ডাঃ তমাল কুমার হালদার এবং এক স্থানীয় সাংবাদিকের উপর তৎকালীন এসডিপিও মিতুনকুমার দে নির্মম অত্যাচার চালিয়েছিলেন বলে অভিযোগ। প্রাক্তন কাউন্সিলরের দাবি, তাঁকে থানায় ডেকে নগ্ন করে মারধর করা হয় এবং বিদ্যুতের শকও দেওয়া হয়েছিল। পাশাপাশি ওই সাংবাদিকও তাঁর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ দায়ের করেছেন।

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর গত ১১ মে ডাঃ হালদার প্রথমে ডায়মন্ড হারবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে ১৫ জুন তিনি আনুষ্ঠানিকভাবে এফআইআর দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই বুধবার রাতে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। জেলা পুলিশ সূত্রে খবর, তদন্তের স্বার্থে খুব শীঘ্রই মিতুনকুমার দে-কে তলব করে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

উল্লেখ্য, মিতুনকুমার দে ডায়মন্ড হারবারের এসডিপিও হিসেবে দায়িত্ব পালন করার পর অতিরিক্ত পুলিশ সুপার পদে উন্নীত হন। পরে পূর্ব মেদিনীপুরে অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্বও সামলান। ডায়মন্ড হারবার পুলিশ জেলায় স্থায়ী পুলিশ সুপার না থাকায় একসময় তিনি ভারপ্রাপ্ত পুলিশ সুপার হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।

তবে বিধানসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশন তাঁকে ওই পদ থেকে সরিয়ে খড়গপুর এসআরপিতে বদলি করে। বর্তমানে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত শুরু হওয়ায় প্রশাসনিক মহলে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

উদয়ন গুহর বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার জের? প্রাক্তন বিজেপি নেতা দীপ্তিমানের বাড়িতে হামলার অভিযোগ

দিনহাটায় ফিরলেন উদয়ন গুহর স্ত্রী শাশ্বতী, খাবার নিয়ে পৌঁছলেন বিজেপি নেতা দীপ্তিমান সেনগুপ্ত

৮ মাসেই ভেসে গেল দুধিয়া সেতু! নির্মাণে গাফিলতি ও কাটমানির অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ মুখ্যমন্ত্রীর

২১ জুলাইয়ের সভা নিয়ে আদালত অবমাননার নোটিস, মমতা ও অভিষেককে জবাবদিহির নির্দেশ

সরকারি কর্মীদের জন্য স্বস্তি, যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক নয়, হাই কোর্টে জানাল রাজ্য সরকার

প্রমাণ লোপাট ও তথ্য গোপনের অভিযোগে তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের তলব প্রাক্তন পুলিশ কমিশনারকেও

Leave a Comment