আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

‘কাটমানির টাকা ঢুকতে পারে’, তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজের দাবি, বিধাননগর পুলিশে অভিযোগ ১০ বিধায়কের

Published on: June 19, 2026
---Advertisement---

কলকাতা, ১৯ জুনঃ তৃণমূল কংগ্রেসের দলীয় তহবিল ও ব্যাঙ্ক অ্যাকাউন্টকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক বিতর্কের সূত্রপাত হয়েছে। দলের অ্যাকাউন্টে বিপুল পরিমাণ ‘কাটমানি’ বা অবৈধ অর্থ জমা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে বিধাননগর পুলিশ কমিশনারেটের কাছে অভিযোগ দায়ের করেছেন ১০ জন বিধায়ক। একই সঙ্গে দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবিলম্বে ফ্রিজ করার দাবিও তোলা হয়েছে।

বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এই দাবিকে সমর্থন করেন। তাঁর বক্তব্য, প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস যে উদ্বেগ প্রকাশ করেছেন, তার যথেষ্ট ভিত্তি রয়েছে। তিনি প্রশ্ন তোলেন, দলীয় অ্যাকাউন্টে কোনও অবৈধ অর্থ বা কাটমানির টাকা জমা হচ্ছে না, তার নিশ্চয়তা কে দেবে?

ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার। তৃণমূলের প্রাক্তন কোষাধ্যক্ষ হিসেবে দাবি করে অরূপ বিশ্বাস একটি চিঠি পাঠান এইচডিএফসি ব্যাঙ্কের সেন্ট্রাল প্লাজা শাখায়। চিঠিতে তিনি দলীয় অ্যাকাউন্ট সাময়িকভাবে ফ্রিজ করার আবেদন জানান। তাঁর যুক্তি, দলের সাংগঠনিক ও রাজনৈতিক পরিস্থিতি বর্তমানে অস্থির। একাধিক সাংসদ দলত্যাগ করেছেন, কয়েকজন বিধায়ক প্রকাশ্যে বিদ্রোহের পথ বেছে নিয়েছেন। এই পরিস্থিতিতে অ্যাকাউন্ট পরিচালনার অধিকার কার হাতে রয়েছে, তা স্পষ্ট নয়।

তবে তৃণমূলের বর্তমান নেতৃত্বের দাবি, অরূপ বিশ্বাস আর দলের কোষাধ্যক্ষ নন। নির্বাচনের পর নতুন সাংগঠনিক কমিটি গঠনের সময় শুভাশিস চক্রবর্তী-কে ওই দায়িত্ব দেওয়া হয়েছে। দলের মুখপাত্র কুণাল ঘোষ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অরূপের চিঠির কোনও সাংগঠনিক বা আইনি ভিত্তি নেই।

তবে এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের অন্দরের দ্বন্দ্ব আরও প্রকাশ্যে এসেছে বলে রাজনৈতিক মহলের মত। দলীয় তহবিলের নিয়ন্ত্রণ এবং সাংগঠনিক কর্তৃত্ব নিয়ে যে টানাপোড়েন চলছে, এই বিতর্ক তা আরও স্পষ্ট করে দিল বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। এখন দেখার, ব্যাঙ্ক ও প্রশাসন এই অভিযোগের ভিত্তিতে কোনও পদক্ষেপ করে কি না।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

উদয়ন গুহর বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার জের? প্রাক্তন বিজেপি নেতা দীপ্তিমানের বাড়িতে হামলার অভিযোগ

দিনহাটায় ফিরলেন উদয়ন গুহর স্ত্রী শাশ্বতী, খাবার নিয়ে পৌঁছলেন বিজেপি নেতা দীপ্তিমান সেনগুপ্ত

৮ মাসেই ভেসে গেল দুধিয়া সেতু! নির্মাণে গাফিলতি ও কাটমানির অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ মুখ্যমন্ত্রীর

২১ জুলাইয়ের সভা নিয়ে আদালত অবমাননার নোটিস, মমতা ও অভিষেককে জবাবদিহির নির্দেশ

সরকারি কর্মীদের জন্য স্বস্তি, যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক নয়, হাই কোর্টে জানাল রাজ্য সরকার

প্রমাণ লোপাট ও তথ্য গোপনের অভিযোগে তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের তলব প্রাক্তন পুলিশ কমিশনারকেও

Leave a Comment