আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

যোগ দিবসের আগে ‘রান ফর যোগা’,কলকাতায় তিনদিনের কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

Published on: June 19, 2026
---Advertisement---

কলকাতা, ১৯ জুনঃ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রাজ্যজুড়ে তিনদিনব্যাপী বিশেষ কর্মসূচির সূচনা হল শুক্রবার। ‘রান ফর যোগা’ নামে আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতা পুরসভার সামনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী, প্রশাসনিক আধিকারিক এবং প্রখ্যাত টেনিস তারকা লিয়েন্ডার পেজ।

শুক্রবার সকাল সাড়ে ছ’টা নাগাদ কলকাতা পুরসভার সামনে থেকে ম্যারাথনের সূচনা হয়। শহরের ১১টি গুরুত্বপূর্ণ স্থানসহ রাজ্যের বিভিন্ন জেলায়ও একই ধরনের কর্মসূচির আয়োজন করা হয়। ম্যারাথনে অংশ নেওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রী নিজেও যোগব্যায়াম ও স্বাস্থ্য সচেতনতার গুরুত্ব তুলে ধরেন।

ম্যারাথন শেষে অংশগ্রহণকারীরা মহাকরণের সামনে পৌঁছন, যেখানে বৃহৎ আকারে যোগাসনের আয়োজন করা হয়েছিল। মুখ্যমন্ত্রীও সেখানে যোগাসনে অংশ নেন। বহু সাধারণ মানুষ, যুবক-যুবতী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবের রূপ নেয়।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, যোগ দিবসের কর্মসূচির সঙ্গে স্বচ্ছতা অভিযানের বার্তাকেও যুক্ত করা হয়েছে। শহর ও গ্রামাঞ্চলকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়েছে। বিভিন্ন জায়গায় আলপনা ও সচেতনতামূলক বার্তার মাধ্যমে পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন সমাজ গঠনের ডাক দেওয়া হয়েছে।

আগামী ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে ‘বন্দে যোগম’ নামে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হবে। গঙ্গার বুকে আধুনিক প্রযুক্তির সাহায্যে আলোকসজ্জা ও ড্রোন প্রদর্শনীর মাধ্যমে দর্শকদের জন্য বিশেষ আয়োজন রাখা হয়েছে। আয়োজকদের দাবি, প্রায় ৩ হাজার ড্রোন অংশ নেবে এই প্রদর্শনীতে।

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে রেড রোড-এ। সকাল থেকেই সেখানে যোগাভ্যাসের আয়োজন থাকবে। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে নরেন্দ্র মোদি-র। মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর উদ্দেশে আহ্বান জানিয়েছেন, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব কলকাতার মাধ্যমে অতিথিদের স্বাগত জানাতে সবাই যেন নিজ নিজ এলাকা পরিষ্কার রাখেন।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

যোগদিবসে কলকাতা বন্দর থেকে তিন আধুনিক যুদ্ধজাহাজের উদ্বোধন, আত্মনির্ভর ভারতের বার্তা প্রধানমন্ত্রীর

ময়নাগুড়িতে বাস-ট্রেলারের সংঘর্ষে মৃ*ত ৫, আ*হ*ত অন্তত ২১, চাঞ্চল্য উত্তরবঙ্গে

অবিরাম বৃষ্টিতে ফুলেফেঁপে উঠছে তোর্সা,বাঁধপাড়ে আতঙ্কে দিন কাটছে কোচবিহারের বাসিন্দাদের

শিক্ষক না অভিযুক্ত? আদালত থেকে মুক্তির পর তন্ময়কে ঘিরে আবেগ, শোভাযাত্রায় ফিরলেন স্কুলে

রেললাইনের পাশে র*ক্তা*ক্ত যুবক উ*দ্ধা*র,আ*ত্ম*হ*ত্যা*র চেষ্টা নাকি দু*র্ঘ*ট*না,ধোঁয়াশায় বামনহাট

‘ইতিহাস চাপা দেওয়ার চেষ্টা হয়েছিল’,পশ্চিমবঙ্গ দিবসে প্রাক্তন তৃণমূল সরকারকে তোপ শুভেন্দুর, শুভেচ্ছা অমিত শাহেরও

Leave a Comment