আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

‘বাঘ আজ খাঁচাবন্দি বিড়াল’ উদয়ন গুহ গ্রেপ্তার হতেই কটাক্ষ নিশীথের

Published on: June 17, 2026
---Advertisement---

মনিরুল হক, কোচবিহারঃ প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী তথা তৃণমূল নেতা উদয়ন গুহের গ্রেপ্তারিকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। এই ঘটনার পরই তীব্র প্রতিক্রিয়া দিলেন রাজ্যের বর্তমান উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী ও বিজেপি নেতা নিশীথ প্রামাণিক। দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী উদয়ন গুহকে নিশানা করে তিনি একাধিক কড়া মন্তব্য করেন।

বুধবার কলকাতার ফুলবাগান এলাকার একটি ফ্ল্যাট থেকে উদয়ন গুহকে গ্রেপ্তার করে কোচবিহার জেলা পুলিশ। অভিযোগ, দিনহাটার শিশু মঙ্গল সমিতি নামে একটি সংস্থার মাধ্যমে শিশু বিভাগের পরিকাঠামো উন্নয়নের জন্য সংগৃহীত অর্থের ব্যবহার নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। এছাড়াও তাঁর বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগের তদন্ত চলছে বলে জানা গিয়েছে।

উদয়ন গুহের গ্রেপ্তারের পর একটি ভিডিও বার্তায় নিশীথ প্রামাণিক বলেন, “নিজের বাবাকে বারবার চোর বলে পরিচয় দিতেন, আজ তাঁকেই গ্রেপ্তার হতে হয়েছে। সময় কারও জন্য থেমে থাকে না। দিনহাটার মানুষকে যিনি দীর্ঘদিন শান্তিতে থাকতে দেননি, আজ তাঁকেই আইনের মুখোমুখি হতে হচ্ছে।”

তিনি আরও দাবি করেন, তৃণমূলের শাসনকালে বিরোধী রাজনৈতিক কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হত এবং রাজনৈতিক প্রতিহিংসার পরিবেশ তৈরি হয়েছিল। তাঁর অভিযোগ, বহু বিজেপি কর্মী ও তাঁদের পরিবার সেই সময় নানা ধরনের হয়রানির শিকার হয়েছেন।

প্রসঙ্গত, উদয়ন গুহের বাবা প্রয়াত কমল গুহ বাম আমলের অন্যতম পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব এবং ফরওয়ার্ড ব্লকের বর্ষীয়ান নেতা ছিলেন। অতীতে কমল গুহকে নিয়ে উদয়ন গুহের কিছু মন্তব্য ঘিরে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছিল। সেই প্রসঙ্গও এদিন উত্থাপন করেন নিশীথ প্রামাণিক।

কোচবিহারের রাজনৈতিক মহলে নিশীথ প্রামাণিক ও উদয়ন গুহের দ্বন্দ্ব দীর্ঘদিনের। একাধিক নির্বাচনে তাঁদের রাজনৈতিক লড়াই বিশেষভাবে আলোচিত হয়েছে। তাই উদয়ন গুহের গ্রেপ্তারির পর নিশীথের এই প্রতিক্রিয়া নতুন করে রাজনৈতিক বিতর্ক উসকে দিয়েছে।

এদিকে উদয়ন গুহের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত এগিয়ে চলেছে। আগামী দিনে তদন্তে কী তথ্য সামনে আসে এবং আদালতের পর্যবেক্ষণ কী হয়, সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

শিয়ালদহ থেকে হাওড়া উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে সরব তৃণমূল, হকারদের পাশে দাঁড়িয়ে মিছিল মমতার

প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ গ্রেফতার,আর্থিক তছরুপ ও তোলাবাজির অভিযোগে কোচবিহার পুলিশের পদক্ষেপ, ট্রানজিট রিমান্ডে আনা হতে পারে কোচবিহারে

মেষ রাশিতে গ্রহের মহা পরিবর্তন, ক্যারিয়ারে বড়সড় প্রমোশন বা নতুন কাজের সুযোগ

পাহাড়ে ফের বাড়ছে বিমল গুরুংয়ের প্রভাব? বিজেপি সরকারের পর নতুন সমীকরণের জল্পনা

কুণালের উপর ডিম হামলা নিয়ে অমিত শাহকে চিঠি সৌগত রায়ের, ‘বাংলায় শান্তি প্রতিষ্ঠা বিজেপির দায়িত্ব’

বাজেট অধিবেশনের আগে তৃণমূলে ধাক্কা,সর্বদলীয় বৈঠকে ডাক পেল ‘বিদ্রোহী’ শিবির, ব্রাত্য শোভনদেব-কুণাল

Leave a Comment