আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ভবানীপুরের ফল চ্যালেঞ্জ করে হাই কোর্টে মমতা,শুভেন্দুর বিরুদ্ধে ইলেকশন পিটিশন দিলেম মমতা

Published on: June 16, 2026
---Advertisement---

কলকাতা, ১৬ জুনঃ ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল কংগ্রেস নেত্রী ও প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে আচমকাই হাই কোর্টে পৌঁছে তিনি ভবানীপুর কেন্দ্রের ফলাফলের বিরুদ্ধে একটি নির্বাচন সংক্রান্ত মামলা বা ইলেকশন পিটিশনের হলফনামা দাখিল করেন।

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই কেন্দ্রে তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। নির্বাচনের ফল ঘোষণার পর দেখা যায়, প্রায় ১৫ হাজারেরও বেশি ভোটে জয়ী হয়েছেন শুভেন্দু অধিকারী। সেই ফলাফলকেই এবার আদালতে চ্যালেঞ্জ করলেন মমতা।

মঙ্গলবার হাই কোর্টে তাঁর উপস্থিতি ঘিরে প্রথমে কৌতূহল তৈরি হয়। পরে তাঁর আইনজীবীদের তরফে জানা যায়, ভবানীপুর কেন্দ্রের নির্বাচন নিয়ে ইলেকশন পিটিশন দাখিল করা হয়েছে। এদিন মমতার সঙ্গে আদালতে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ এবং রাজ্যসভার সাংসদ দোলা সেন।

রাজনৈতিক মহলের মতে, নির্বাচনী ফলাফল নিয়ে আদালতের দ্বারস্থ হওয়ার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের এটি নতুন ঘটনা নয়। এর আগে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্রে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হওয়ার পরও তিনি নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করে আদালতে মামলা করেছিলেন। সেই মামলার বিচারপ্রক্রিয়া এখনও চলমান।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, ভবানীপুর কেন্দ্রে ভোটগ্রহণ ও ফলাফল সংক্রান্ত একাধিক বিষয়ে আপত্তি জানিয়ে আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে। যদিও মামলার বিস্তারিত বিষয়বস্তু এখনও প্রকাশ্যে আসেনি।

এই পদক্ষেপের ফলে ভবানীপুরের নির্বাচনী ফলাফলকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক আরও জোরদার হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এখন আদালত মামলাটি গ্রহণ করে কী নির্দেশ দেয় এবং পরবর্তী শুনানিতে কী সিদ্ধান্ত হয়, সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment