আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

‘ডিজে বাজানো’ মন্তব্যে সিআইডির জিজ্ঞাসাবাদ, টানা তৃতীয় দিন তদন্তের মুখে অভিষেক

Published on: June 16, 2026
---Advertisement---

কলকাতা, ১৬ জুনঃ একের পর এক মামলায় তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হচ্ছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। মঙ্গলবার ‘ডিজে বাজানো’ সংক্রান্ত বিতর্কিত মন্তব্যের মামলায় সিআইডির তলবে ভবানীভবনে হাজির হন তিনি। এদিন বেলা ১১টা ৪৫ মিনিট নাগাদ কালীঘাটের বাসভবন থেকে বেরিয়ে আইনজীবীকে সঙ্গে নিয়ে ভবানীভবনে পৌঁছন তৃণমূল সাংসদ। নির্ধারিত সময়ের ঠিক আগে সিআইডি দপ্তরে প্রবেশ করেন তিনি।

অভিষেকের উপস্থিতিকে কেন্দ্র করে ভবানীভবন চত্বরে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী। সূত্রের খবর, তদন্তকারীরা ইতিমধ্যেই প্রশ্নমালা প্রস্তুত করেছেন এবং একাধিক আধিকারিক তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারেন। পাশাপাশি তাঁর বয়ানও রেকর্ড করা হতে পারে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রচারে বিজেপিকে উদ্দেশ্য করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়। তিনি বলেছিলেন, ৪ মে-র পর তৃণমূল আবার ক্ষমতায় এলে বিজেপি নেতাদের বাড়ির সামনে ডিজে বাজানো হবে। বিরোধী শিবিরের অভিযোগ, এই মন্তব্যে রাজনৈতিক প্রতিহিংসার ইঙ্গিত রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই প্রথমে বিধাননগর সাইবার থানায় মামলা দায়ের হয়। পরে তদন্তভার তুলে দেওয়া হয় সিআইডির হাতে।

গত শুক্রবার অভিষেকের বাড়িতে গিয়ে সমন ধরিয়ে দেন তদন্তকারীরা। সেই সমনের ভিত্তিতেই মঙ্গলবার তিনি হাজিরা দেন। উল্লেখ্য, এর আগে বিধানসভার সই জালিয়াতি মামলায় সিআইডি এবং নিয়োগ দুর্নীতি মামলায় ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে তাঁকে।

এদিকে, অভিষেক ভবানীভবনে পৌঁছানোর আগেই সেখানে উপস্থিত হন মামলাকারী রাজীব সরকার। তিনি তদন্তকারীদের কাছে নিজের বক্তব্য তুলে ধরেন এবং পরবর্তীতে আদালতের দ্বারস্থ হওয়ার ইঙ্গিতও দেন। ফলে এই মামলাকে ঘিরে রাজনৈতিক ও আইনি চাপানউতোর আরও তীব্র হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment