আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

অন্নপূর্ণা থেকে আয়ুষ্মান, এক ছাতার তলায় ৫৫ পরিষেবা পেতে শীতলকুচিতে ভিড় সাধারণ মানুষের

Published on: June 15, 2026
---Advertisement---

শীতলকুচি, ১৫ জুনঃ সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দিতে নতুন উদ্যোগ নিল রাজ্য সরকার। ‘দুয়ারে সরকার’-এর ধাঁচে সোমবার থেকে শুরু হল জনকল্যাণ শিবির। ১৫, ১৬ ও ১৭ জুন রাজ্যের প্রতিটি ব্লকের পাশাপাশি শীতলকুচি ব্লকেও বসছে এই বিশেষ শিবির। সরকারি প্রকল্পের সুবিধা সহজে মানুষের কাছে পৌঁছে দেওয়াই এই কর্মসূচির মূল লক্ষ্য।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শীতলকুচি ব্লকে দুটি পৃথক কেন্দ্রে এই শিবিরের আয়োজন করা হয়েছে। ভাঐরথানা, ছোট শালবাড়ি, গোলেনাওহাটি, গোসাইরহাট, লালবাজার ও শীতলকুচি অঞ্চলের বাসিন্দাদের জন্য শিবির বসেছে শীতলকুচি গার্লস জুনিয়র হাই স্কুলে। অন্যদিকে বড় কৈমারী ও খলিসামারি অঞ্চলের বাসিন্দারা পরিষেবা পাবেন খলিসামারি নলগ্রাম কমিউনিটি হলে।

সরকারি সূত্রের দাবি, এই তিন দিনের শিবিরে এক ছাতার তলায় প্রায় ৫৫ ধরনের সরকারি পরিষেবা মিলবে। অন্নপূর্ণা যোজনা, আয়ুষ্মান ভারত, যুবশক্তি প্রকল্প, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, পিএম কিষান যোজনা-সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পে নতুন করে নাম নথিভুক্ত করার সুযোগ থাকছে। পাশাপাশি আধার কার্ড, ভোটার কার্ড এবং অন্যান্য সরকারি নথির তথ্য সংশোধনের ব্যবস্থাও রাখা হয়েছে।

শুধু নতুন আবেদন নয়, দীর্ঘদিন ধরে কোনও সরকারি পরিষেবা পেতে সমস্যা হলে বা কোনও কাজ আটকে থাকলে সরাসরি শিবিরে অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ। সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা সেখানেই সমস্যার সমাধানের উদ্যোগ নেবেন বলে প্রশাসন জানিয়েছে।

বিশেষ করে অন্নপূর্ণা যোজনাকে ঘিরে মানুষের আগ্রহ সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। প্রকল্পের নিয়মাবলী, আবেদনপত্র পূরণ কিংবা প্রয়োজনীয় নথি সংক্রান্ত জটিলতা দূর করতে এই শিবির গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছেন প্রশাসনিক কর্তারা। ফলে সরকারি সুযোগ-সুবিধা গ্রহণে আগামী তিন দিন শীতলকুচির জনকল্যাণ শিবির সাধারণ মানুষের কাছে বড় ভরসা হয়ে উঠেছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment