আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

কলকাতা পুরসভায় শুভেন্দুর ডাকে পুরসভায় মমতার ভ্রাতৃবধূ কাজরী! জোর জল্পনা রাজনৈতিক মহলে

Published on: June 15, 2026
---Advertisement---

কলকাতা, ১৫ জুনঃ রাজনীতির ময়দানে তীব্র সংঘাত থাকলেও প্রশাসনিক কাজের ক্ষেত্রে ভিন্ন চিত্র দেখা গেল কলকাতা পুরসভায়। সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে আয়োজিত ‘স্বচ্ছ অভিযান’ কর্মসূচিতে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের একাধিক কাউন্সিলর। তাঁদের মধ্যে ছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত কাউন্সিলর কাজরী বন্দ্যোপাধ্যায়ও।

অনুষ্ঠানে একেবারে সামনের সারিতে দেখা যায় কাজরী বন্দ্যোপাধ্যায়কে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, কাউন্সিলর হিসেবে যে সময়টুকু তাঁদের দায়িত্বে রয়েছে, সেই সময়ে এলাকার উন্নয়নমূলক কাজ আরও ভালোভাবে করার উদ্দেশ্যেই এই বৈঠকে অংশ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বিরোধী দলের প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানিয়েছেন, যা ইতিবাচক পদক্ষেপ বলেই মনে করেন তিনি।

অন্যদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে চলা তদন্ত সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে যান কাজরী। হাসিমুখে তিনি জানান, ওই বিষয়ে কোনও মন্তব্য করতে চান না।

শুধু কাজরী বন্দ্যোপাধ্যায় নন, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের আরও একাধিক কাউন্সিলর। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য দেবাশিস কুমার, অনন্যা বন্দ্যোপাধ্যায়, অসীম বসু এবং জুঁই বিশ্বাস। সকলেরই বক্তব্য, নাগরিক পরিষেবার উন্নয়ন, পুরসভার ভবিষ্যৎ পরিকল্পনা এবং প্রশাসনিক কাজের গতি বাড়ানোর উদ্দেশ্যেই তাঁরা মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়েছেন। এর সঙ্গে রাজনৈতিক কোনও সম্পর্ক নেই বলেও দাবি করেন তাঁরা।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ্যপ্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম এবং প্রাক্তন চেয়ারপার্সন মালা রায়ও। মঞ্চে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁদেরও প্রথম সারিতে দেখা যায়। ফলে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও নাগরিক পরিষেবার স্বার্থে এক মঞ্চে বিভিন্ন দলের প্রতিনিধিদের উপস্থিতি নতুন রাজনৈতিক বার্তা দিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment