আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

আর জি কর মামলায় ফের তৎপর সিবিআই, হাসপাতাল পরিদর্শনে বিশেষ তদন্তকারী দল

Published on: June 15, 2026
---Advertisement---

কলকাতা, ১৫ জুনঃ আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন মামলায় ফের সক্রিয় হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। কলকাতা হাই কোর্টের নির্দেশে গঠিত বিশেষ তদন্তকারী দল (SIT) সোমবার আর জি কর হাসপাতালে পৌঁছে ঘটনাস্থল পরিদর্শন করে এবং তদন্তের অগ্রগতি খতিয়ে দেখে। আদালতের নির্দেশ অনুযায়ী, এই SIT-এর মূল লক্ষ্য হল প্রাথমিক তদন্তে কোনও গাফিলতি, প্রমাণ নষ্টের চেষ্টা বা ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ ছিল কিনা, তা খতিয়ে দেখা।

সিবিআই সূত্রে জানা গিয়েছে, পূর্বাঞ্চলীয় যুগ্ম অধিকর্তার নেতৃত্বে গঠিত তদন্তকারী দলের সদস্যরা হাসপাতালের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে কথা বলেন। হাসপাতালের প্রিন্সিপাল, মেডিক্যাল সুপার ও অন্যান্য কর্তাদের সঙ্গে বৈঠক করার পাশাপাশি ঘটনার স্থানও পরিদর্শন করেন তাঁরা। ছয় সদস্যের একটি দল এদিন হাসপাতালে পৌঁছায় বলে জানা গিয়েছে।

২০২৪ সালের আগস্ট মাসে আর জি কর হাসপাতালে এক তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। পরবর্তীতে আদালতের নির্দেশে মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে যায়। ভুক্তভোগীর পরিবারের দাবি ছিল, ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে এবং তদন্তের বিভিন্ন দিক এখনও অজানা রয়ে গিয়েছে। সেই প্রেক্ষিতেই হাই কোর্ট নতুন করে SIT গঠনের নির্দেশ দেয়।

আদালত SIT-কে ঘটনার রাত থেকে শেষকৃত্য পর্যন্ত সমস্ত ঘটনাক্রম পুনরায় খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে। পাশাপাশি পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা সম্পর্কেও তদন্ত চালানোর অনুমতি দেওয়া হয়েছে। আগামী ২৫ জুনের মধ্যে আদালতে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ রয়েছে। ফলে বহু আলোচিত এই মামলার তদন্ত কোন নতুন মোড় নেয়, সেদিকেই এখন নজর রাজ্যবাসীর।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

অন্নপূর্ণা থেকে আয়ুষ্মান, এক ছাতার তলায় ৫৫ পরিষেবা পেতে শীতলকুচিতে ভিড় সাধারণ মানুষের

কলকাতা পুরসভায় শুভেন্দুর ডাকে পুরসভায় মমতার ভ্রাতৃবধূ কাজরী! জোর জল্পনা রাজনৈতিক মহলে

কলকাতা পুরসভায় এক মঞ্চে শুভেন্দু, ফিরহাদ, মালা ও সন্দীপন, জল্পনা রাজনৈতিক মহলে

‘নিজেকে কয়েকটা বছর উপহার দিতে চাই’, বলিউড ছাড়ার জল্পনায় সুরকার প্রীতম

সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা, বাংলার রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত

বিদ্যুৎ বিলে স্বস্তি আনতে ‘প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা’, ৩০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ, সোলার প্যানেলে সর্বোচ্চ ৭৮ হাজার টাকা ভর্তুকি

Leave a Comment