আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

সুমিত রায়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা,আগাম জামিন চেয়ে হাই কোর্টে আবেদন

Published on: June 15, 2026
---Advertisement---

কলকাতা, ১৫ জুনঃ তোলাবাজি ও জমি-দুর্নীতির অভিযোগে তদন্তের মুখে পড়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী সুমিত রায়। তদন্তের স্বার্থে তাঁকে খুঁজছে পুলিশ। এরই মধ্যে মেদিনীপুর আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বলে জানা গিয়েছে। পরোয়ানা জারির পর সোমবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন সুমিত রায়ের আইনজীবী।

আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায় বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে আগাম জামিনের আবেদন গ্রহণ করে দ্রুত শুনানির আর্জি জানান। তবে আদালত জরুরি ভিত্তিতে শুনানির আবেদন মঞ্জুর করেনি। বিচারপতি নিয়ম মেনে মামলা দায়েরের নির্দেশ দেন। ফলে আপাতত আইনি চাপে রয়েছেন সুমিত রায়।

সূত্রের খবর, মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরা অভিযোগ করেছিলেন যে, নির্বাচনে প্রার্থী করার প্রতিশ্রুতি দিয়ে লক্ষ লক্ষ টাকা আদায় করা হয়েছে। পাশাপাশি শালবনি এলাকায় একটি জমি সংক্রান্ত অনিয়মের অভিযোগেও সুমিত রায়ের নাম উঠে আসে। এই অভিযোগগুলির ভিত্তিতেই তদন্ত শুরু হয়েছে।

গত কয়েকদিন ধরে সুমিত রায়ের সন্ধানে তল্লাশি চালাচ্ছে শালবনি থানার পুলিশ। তদন্তকারীরা তাঁর সম্ভাব্য অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা করছেন। পুলিশ সূত্রে দাবি, মোবাইল টাওয়ার লোকেশন বিশ্লেষণ করে একাধিক জায়গায় খোঁজ চালানো হয়েছে, তবে এখনও পর্যন্ত তাঁর হদিস মেলেনি।

অন্যদিকে, অভিযোগগুলির বিষয়ে সুমিত রায় বা তাঁর আইনজীবীদের পক্ষ থেকে প্রকাশ্যে বিস্তারিত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আইনি মহলের মতে, গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর আগাম জামিনের আবেদন এবং তার পরবর্তী শুনানি মামলার ভবিষ্যৎ গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এখন নজর আদালতের পরবর্তী শুনানি এবং তদন্তে নতুন কোনও তথ্য সামনে আসে কি না, সেদিকেই।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

অন্নপূর্ণা থেকে আয়ুষ্মান, এক ছাতার তলায় ৫৫ পরিষেবা পেতে শীতলকুচিতে ভিড় সাধারণ মানুষের

কলকাতা পুরসভায় শুভেন্দুর ডাকে পুরসভায় মমতার ভ্রাতৃবধূ কাজরী! জোর জল্পনা রাজনৈতিক মহলে

কলকাতা পুরসভায় এক মঞ্চে শুভেন্দু, ফিরহাদ, মালা ও সন্দীপন, জল্পনা রাজনৈতিক মহলে

‘নিজেকে কয়েকটা বছর উপহার দিতে চাই’, বলিউড ছাড়ার জল্পনায় সুরকার প্রীতম

সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা, বাংলার রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত

বিদ্যুৎ বিলে স্বস্তি আনতে ‘প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা’, ৩০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ, সোলার প্যানেলে সর্বোচ্চ ৭৮ হাজার টাকা ভর্তুকি

Leave a Comment