আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের ৬৩৫ কোটি টাকার খরচে তদন্তের ইঙ্গিত মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Published on: June 12, 2026
---Advertisement---

কলকাতা, ১২ জুনঃ নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে কেন্দ্রীয় সরকারের এক যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পূর্বতন তৃণমূল সরকারের আমলে আয়োজিত বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। তিনি দাবি করেন, সম্মেলনের আয়োজন করতে গিয়ে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে মোট ৬৩৫ কোটি টাকা প্রদান করা হয়েছিল এবং সেই খরচের প্রতিটি দিক খতিয়ে দেখতে তদন্ত করা হবে।

মুখ্যমন্ত্রী বলেন, “বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের নামে বিপুল অর্থ ব্যয় করা হয়েছিল। সেই অর্থ কোন খাতে খরচ হয়েছে এবং তার যথাযথ হিসাব রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে সামনে আনা হবে।” একই সঙ্গে তিনি ফলতা সংক্রান্ত বহুল আলোচিত ‘পুষ্পা’ প্রসঙ্গও উল্লেখ করে বলেন, “পুষ্পাদের অবস্থা তো সবাই দেখতে পাচ্ছেন। কোনও অনিয়ম থাকলে তারও তদন্ত হবে।”

পূর্ববর্তী সরকারের বিরুদ্ধে শিল্পায়ন নিয়ে শুধু ঘোষণা এবং প্রতিশ্রুতির রাজনীতি করার অভিযোগ তুলে শুভেন্দু দাবি করেন, অতীতে বহু বিনিয়োগের প্রতিশ্রুতি দেওয়া হলেও তার অধিকাংশই বাস্তবায়িত হয়নি। ফলে রাজ্যে প্রত্যাশিত শিল্পোন্নয়ন ঘটেনি এবং কর্মসংস্থানের সুযোগও সীমিত থেকেছে।

তবে ভবিষ্যৎ নিয়ে আশাবাদী মুখ্যমন্ত্রী জানান, বর্তমান সরকারের প্রধান লক্ষ্য রাজ্যকে শিল্পমুখী করে তোলা। তাঁর বক্তব্য, শিল্প ও বিনিয়োগ ছাড়া কোনও রাজ্যের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। ইতিমধ্যেই বিভিন্ন শিল্পগোষ্ঠীর কাছ থেকে একাধিক বিনিয়োগ প্রস্তাব এসেছে এবং সেগুলি যাচাই করার জন্য শিল্পসচিবের নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করা হয়েছে।

তিনি আরও বলেন, ছোট, মাঝারি ও বৃহৎ শিল্পের বিকাশের মাধ্যমে নতুন কর্মসংস্থান তৈরি হবে, বেকারত্ব কমবে এবং ভিনরাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরিয়ে আনা সম্ভব হবে। পাশাপাশি রাজস্ব বৃদ্ধি, পরিকাঠামো উন্নয়ন, স্বাস্থ্য পরিষেবার সম্প্রসারণ এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেও বড় বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে তিনি মনে করেন।

বিনিয়োগকারীদের বিশ্বাসযোগ্যতা যাচাইয়ের ওপর জোর দিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট করেন, প্রকৃত শিল্প স্থাপনের উদ্দেশ্য নিয়েই বিনিয়োগকারীরা আসছেন কি না, তা সরকার সতর্কতার সঙ্গে পরীক্ষা করবে। তাঁর দাবি, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতেই আগামী দিনের উন্নয়নের পথ তৈরি করা হবে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment