আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

রাজবংশী ভাষা ও সমাজের উন্নয়নে অবদানের স্বীকৃতি, সংবর্ধিত বংশীবদন বর্মন ও গিরিজা শঙ্কর রায়

Published on: May 31, 2026
---Advertisement---

কোচবিহার, ৩১ মে: কোচ রাজবংশী ইন্টেলেকচুয়াল ফোরাম, ফোরাম অফ নর্থ ইস্ট এবং ইউনাইটেড টিচার অ্যাসোসিয়েশন অফ কোচবিহারের উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হল গ্রেটার নেতা বংশীবদন বর্মন এবং নাটাবাড়ি কেন্দ্রের বিধায়ক গিরিজা শঙ্কর রায়-কে। কোচবিহারের রেড ক্রস ভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের এই সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সংগঠনের পদাধিকারী, শিক্ষক এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিরা। সংবর্ধনা প্রদানের পাশাপাশি রাজবংশী ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার বিষয়েও একটি আলোচনা সভার আয়োজন করা হয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, গ্রেটার নেতা বংশীবদন বর্মন দীর্ঘদিন ধরে রাজবংশী সমাজ ও ভাষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁর সেই অবদানের স্বীকৃতি হিসেবেই এই সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বক্তারা আশা প্রকাশ করেন, আগামী দিনেও তিনি রাজবংশী সম্প্রদায়ের উন্নয়ন, ভাষার সংরক্ষণ এবং সামাজিক অগ্রগতির লক্ষ্যে সক্রিয়ভাবে কাজ করে যাবেন। অনুষ্ঠানে রাজবংশী ভাষার প্রসার ও স্বীকৃতি নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ মতামতও উঠে আসে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment