আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

সিতাইয়ে দুই বিজেপি কর্মীর উপর হামলা,গাড়িতে আ*গু*ন দেওয়ার অভিযোগ

Published on: May 30, 2026
---Advertisement---

সিতাই, ৩০ মেঃ কোচবিহারের সিতাই ব্লকে দুই বিজেপি কর্মীর উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার গভীর রাতে দলীয় কর্মসূচি শেষে বাড়ি ফেরার সময় নব্য বিজেপি কর্মী শ্যামল গাঙ্গুলী ও কোকিলেশ্বর বর্মনের উপর একদল দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ।

জানা গিয়েছে, বাড়ি ফেরার পথে তাঁদের পথ আটকে বেধড়ক মারধর করা হয়। অভিযোগ, হামলার পর শ্যামল গাঙ্গুলীর গাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনায় দু’জনই গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।

জানা গিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে এবং তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। হামলার পিছনে রাজনৈতিক কারণ রয়েছে নাকি ব্যক্তিগত কোনও বিরোধ, তা নিয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানায়নি পুলিশ।

এদিকে, বিজেপির কোচবিহার জেলা সম্পাদক দীপক কুমার রায় ঘটনার তীব্র নিন্দা করেছেন। তিনি দোষীদের দ্রুত চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment