আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

‘লক্ষ্মীর ভাণ্ডারে’ ৩০ লক্ষ ভুয়ো অ্যাকাউন্ট! বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Published on: May 27, 2026
---Advertisement---


কলকাতা, ২৭ মেঃ ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পে বিপুল অনিয়মের অভিযোগ তুলে বুধবার বিস্ফোরক দাবি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাংবাদিক বৈঠকে তিনি জানান, প্রায় ৩০ লক্ষ ভুয়ো অ্যাকাউন্টে দীর্ঘদিন ধরে সরকারি টাকা ঢুকছিল। শুধু অনুপ্রবেশকারী নয়, বহু পুরুষের অ্যাকাউন্টেও এই প্রকল্পের টাকা পৌঁছে গিয়েছে বলে দাবি করেন তিনি।

মুখ্যমন্ত্রীর কথায়, “শুধু রাষ্ট্রবাদী ভারতীয় মহিলারাই এই প্রকল্পের সুবিধা পাবেন, কোনও রাকিবুল নন।” তাঁর এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের ঘোষণা করেছিলেন। পরে সরকার গঠনের পর সেই প্রকল্প চালুও হয়। প্রকল্পের আওতায় বাংলার মহিলাদের প্রতি মাসে নির্দিষ্ট আর্থিক সহায়তা দেওয়া শুরু হয়।

তবে শুরু থেকেই ভুয়ো আবেদনকারী, মৃত ব্যক্তি এবং পুরুষদের অ্যাকাউন্টে টাকা ঢোকার অভিযোগ সামনে আসছিল। এদিন সেই অভিযোগেরই পরিসংখ্যান তুলে ধরে শুভেন্দু অধিকারী দাবি করেন, বিপুল সংখ্যক অবৈধ উপভোক্তা এতদিন এই প্রকল্পের সুবিধা নিয়েছেন।

সরকার সূত্রে খবর, এখন প্রকল্পের সমস্ত তথ্য নতুন করে যাচাই করা হচ্ছে। আধার, ভোটার কার্ড ও অন্যান্য সরকারি নথি মিলিয়ে প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। ভবিষ্যতে শুধুমাত্র যোগ্য মহিলারাই যাতে এই প্রকল্পের সুবিধা পান, সেই দিকেই জোর দিচ্ছে সরকার।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment