আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

বিতর্কিত ওসি গৌতম দাসের সাসপেনশন প্রত্যাহার, নবান্নে ডেপুটেশনে পাঠাল সরকার

Published on: May 27, 2026
---Advertisement---

কলকাতা, ২৭ মেঃ ভোটের আগে সোশাল মিডিয়ায় পুলিশের উর্দি পরে রাইফেল হাতে ছবি পোস্ট করে বিতর্কে জড়িয়েছিলেন কালীঘাট থানার ওসি গৌতম দাস। সেই ঘটনায় তাঁকে সাসপেন্ডও করা হয়েছিল। তবে রাজ্যে সরকার পরিবর্তনের পর এবার তাঁর উপর থেকে সাময়িক শাস্তি তুলে নেওয়া হল। পাশাপাশি তাঁকে নবান্নে ডেপুটেশনে পাঠানোর নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।

বুধবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেন ডেপুটি সেক্রেটারি। সেখানে কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দা-কে নির্দেশ দেওয়া হয়েছে, গৌতম দাসকে নবান্নের কাজে পাঠাতে হবে। সূত্রের খবর, আপাতত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-র নিরাপত্তা বলয়ের সঙ্গেই যুক্ত থাকবেন তিনি।

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে গৌতম দাস নিজের ফেসবুক ও হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে একটি ছবি পোস্ট করেছিলেন। সেখানে তাঁকে পুলিশের সাদা পোশাকে রাইফেল হাতে দেখা যায়। সেই ছবি প্রকাশ্যে আসতেই বিতর্ক শুরু হয়। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার অভিযোগ করেছিলেন, একজন পুলিশ আধিকারিকের এভাবে অস্ত্র প্রদর্শন আইনবিরোধী ও দায়িত্বজ্ঞানহীন আচরণ।

এরপরই কলকাতা পুলিশের তরফে গৌতম দাসকে সাসপেন্ড করা হয়। তবে ভোট মিটতেই তাঁর বিরুদ্ধে সেই শাস্তি প্রত্যাহার করা হল। আর তাতেই নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকেরই প্রশ্ন, বিতর্কিত এক আধিকারিককে কেন নবান্নে গুরুত্বপূর্ণ দায়িত্বে আনা হল? এই সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment