আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

পিছিয়ে গেল ডিএ বৈঠক, ১ জুন যৌথ সংগ্রামী মঞ্চের সঙ্গে বসবেন শুভেন্দু

Published on: May 27, 2026
---Advertisement---

কলকাতা, ২৭ মেঃ রাজ্য সরকারি কর্মীদের ডিএ আন্দোলন ঘিরে ফের নতুন জল্পনা তৈরি হয়েছে। সূত্রের খবর, যৌথ সংগ্রামী মঞ্চের প্রতিনিধিদের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠকের দিন পিছিয়ে গিয়েছে। আগে জানা গিয়েছিল, আগামী শনিবার নবান্নে এই বৈঠক হওয়ার কথা। তবে এখন নতুন করে জানা যাচ্ছে, আগামী ১ জুন অনুষ্ঠিত হবে সেই গুরুত্বপূর্ণ বৈঠক।

দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন রাজ্য সরকারি কর্মচারীরা। বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়। শীর্ষ আদালত বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দিলেও তৎকালীন রাজ্য সরকার আর্থিক পরিস্থিতির কথা জানিয়ে সময় চেয়েছিল। পরে ২০১৬ থেকে ২০২৯ সাল পর্যন্ত বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দু’দফায় মেটানোর সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও সরকারি কর্মীদের একাংশ সেই টাকা পেলেও সরকার পোষিত সংস্থার বহু কর্মী এখনও বঞ্চিত বলে অভিযোগ।

রাজ্যে সরকার পরিবর্তনের পর ডিএ ইস্যুতে নতুন করে আশার আলো দেখছেন কর্মচারীরা। প্রথমে শোনা গিয়েছিল, বিজেপি সরকারের দ্বিতীয় ক্যাবিনেট বৈঠকেই ডিএ ও সপ্তম বেতন কমিশন নিয়ে আলোচনা হবে। যদিও সেই বৈঠকে এ বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পল। এখন ১ জুনের বৈঠকের দিকেই তাকিয়ে রয়েছেন সরকারি কর্মীরা।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment