আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

পড়ুয়াদের নিরাপত্তায় কড়া ট্রাফিক নির্দেশিকা, বেসরকারি স্কুল কর্তৃপক্ষকে সতর্ক করল কোচবিহার ট্রাফিক বিভাগ

Published on: May 27, 2026
---Advertisement---

কোচবিহার, ২৭ মেঃ কোচবিহার শহরের ট্রাফিক অফিসে বেসরকারি স্কুলগুলির আধিকারিকদের নিয়ে একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কোচবিহার সদর ট্রাফিক ওসি সহ ট্রাফিক বিভাগের অন্যান্য আধিকারিকরা। মূলত ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতেই একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হয়।

বৈঠকে জানানো হয়, স্কুল বাস চালকদের বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক এবং পড়ুয়াদের আনা-নেওয়ার গাড়ির সমস্ত বৈধ কাগজপত্র ঠিক রাখতে হবে। পাশাপাশি বেপরোয়া গাড়ি চালানো ও উচ্চ শব্দের হর্ণ ব্যবহারের বিরুদ্ধেও কড়া সতর্কবার্তা দেওয়া হয়।

স্কুল শুরুর ও ছুটির সময় যানজট এড়াতে ব্যস্ত রাস্তার ধারে থাকা স্কুলগুলিকে নিরাপত্তারক্ষী মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। ট্রাফিক বিভাগ জানিয়েছে, স্কুলগুলি এই নিয়ম মানছে কিনা তার উপর নিয়মিত নজরদারি চালানো হবে। এরপরও কোনও স্কুল নিয়ম অমান্য করলে ট্রাফিক আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জেলা ট্রাফিক সূত্রে জানানো হয়েছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment