আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

মা ক্যান্টিনে এবার সপ্তাহে দু’দিন, মাত্র ৫ টাকাতেই মিলবে মাছ-ভাত, নতুন সিদ্ধান্ত রাজ্য সরকারের

Published on: May 26, 2026
---Advertisement---

কলকাতা, ২৬ মেঃ রাজ্যের মা ক্যান্টিন প্রকল্পে বড় পরিবর্তনের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার কল্যাণীর প্রশাসনিক বৈঠক শেষে তিনি জানান, এবার থেকে সপ্তাহে দু’দিন মা ক্যান্টিনে মাছ-ভাত দেওয়া হবে। তবে খাবারের দাম অপরিবর্তিতই থাকবে। মাত্র ৫ টাকার বিনিময়েই সাধারণ মানুষ এই পরিষেবা পাবেন।

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর নতুন সরকার আগেই জানিয়েছিল, পূর্ববর্তী সরকারের সামাজিক প্রকল্পগুলি বন্ধ করা হবে না। সেই প্রতিশ্রুতি বজায় রেখেই এবার মা ক্যান্টিন নিয়ে নতুন সিদ্ধান্তের কথা জানাল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী বলেন, “সপ্তাহে ২ দিন করে মাছ খাওয়াব। ৫ টাকাতেই খাওয়াব।”

তিনি আরও জানান, বর্তমানে রাজ্যে মোট ৩৬৭টি মা ক্যান্টিন রয়েছে এবং সবকটিই চালু থাকবে। আপাতত ক্যান্টিনের সংখ্যা বাড়ানো বা কমানোর কোনও পরিকল্পনা নেই বলেও জানান তিনি।

উল্লেখ্য, ২০২১ সালে গরিব ও দুঃস্থ মানুষের জন্য স্বল্পমূল্যে দুপুরের খাবারের ব্যবস্থা করতে মা ক্যান্টিন প্রকল্প চালু করেছিল তৎকালীন তৃণমূল সরকার। সেখানে ৫ টাকার বিনিময়ে ভাত, ডাল, সবজি ও ডিম দেওয়া হত। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে মাছ-ভাতও।

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বিজেপিকে ‘মাছ-মাংস বিরোধী’ বলে প্রচার করেছিল তৃণমূল কংগ্রেস। বিজেপি ক্ষমতায় এলে রাজ্যের মানুষ আমিষ খেতে পারবেন না বলেও দাবি করা হয়েছিল। তবে ক্ষমতায় এসে সেই অভিযোগ খারিজ করার চেষ্টা করেছে বিজেপি সরকার। ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় সাধারণ মানুষ ও দলীয় কর্মীদের মাছ-ভাত খাওয়ানোর কর্মসূচিও দেখা গিয়েছে। কয়েকদিন আগেই বিজেপি নেতা দিলীপ ঘোষ দাবি করেছিলেন, ভবিষ্যতে মা ক্যান্টিনে মাছ-ভাত দেওয়া হবে। এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণার পর সেই জল্পনাই বাস্তব রূপ পেল।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment