আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা মামলায় আরও গ্রেপ্তার দুই, পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ

Published on: May 25, 2026
---Advertisement---

কোচবিহার, ২৫ মেঃ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-র কনভয়ে হামলার ঘটনায় আরও দুইজনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের নাম তনময় দাস ও সুব্রত আচার্যী। এর মধ্যে সুব্রত আচার্যী কোচবিহার ২ নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূলের কর্মাধ্যক্ষ বলে জানা গিয়েছে। এই ঘটনাকে ঘিরে ফের রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে কোচবিহার জেলায়।

সত্রে খবর, তদন্তে নেমে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই দু’জনকে গ্রেপ্তার করা হয়। সোমবার ধৃতদের কোচবিহার আদালতে তোলা হলে বিচারক তাঁদের পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। তদন্তের স্বার্থে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ জানিয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছিল। বিজেপির পক্ষ থেকে তৃণমূলের বিরুদ্ধে পরিকল্পিত হামলার অভিযোগ তোলা হয়। যদিও তৃণমূল নেতৃত্ব সেই অভিযোগ অস্বীকার করেছে।

এই ঘটনায় ইতিমধ্যেই একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। নতুন করে আরও দু’জন গ্রেপ্তার হওয়ায় মামলার তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে বলেই মনে করছে তদন্তকারী আধিকারিকরা।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment