কোচবিহার, ২৪ মেঃ কোচবিহার শহরের ১৭ নম্বর ওয়ার্ডে বিজেপির পক্ষ থেকে আয়োজিত হল অভিনন্দন যাত্রা। রবিবারে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিজেপি কর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা।
অভিনন্দন যাত্রাটি ওয়ার্ডের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। কর্মসূচিতে উপস্থিত বিজেপি নেতৃত্ব জানান, দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং সাধারণ মানুষের সঙ্গে আরও নিবিড় যোগাযোগ গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক বিষয় তুলে ধরেও মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করা হয়।
স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, সাধারণ মানুষের সমর্থন দিন দিন বাড়ছে এবং আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী করতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। শান্তিপূর্ণ পরিবেশে সম্পূর্ণ হয় অভিনন্দন যাত্রা।





