আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

জৈন তেরাপন্থ সভার সভাপতি পদে ফের নির্বাচিত রাজেন্দ্র গুলচা

Published on: May 24, 2026
---Advertisement---

কোচবিহার, ২৪ মেঃ কোচবিহারে জৈন তেরাপন্থ সভার সভাপতি পদে পুনরায় নির্বাচিত হলেন রাজেন্দ্র গুলচা। রবিবার কোচবিহারের জৈন মন্দির প্রাঙ্গণে সংগঠনের পক্ষ থেকে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে সর্বসম্মতিক্রমে পুনরায় সভাপতি হিসেবে মনোনীত হন তিনি।

এদিন নির্বাচনকে ঘিরে সংগঠনের সদস্যদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়। নির্বাচনের পর রাজেন্দ্র গুলচা জানান, সমাজকে ঐক্যবদ্ধ রেখে এগিয়ে নিয়ে যাওয়াই তাঁর প্রধান লক্ষ্য। পাশাপাশি সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজ আরও সক্রিয়ভাবে করার কথাও জানান তিনি।

তিনি বলেন, শিক্ষা, সামাজিক উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে জৈন সমাজকে আরও শক্তিশালী করে তোলার চেষ্টা চালিয়ে যাবেন। সংগঠনের সদস্যরাও তাঁর পুনর্নির্বাচনে খুশি প্রকাশ করেন এবং ভবিষ্যতে সমাজের উন্নয়নে তাঁর নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেও আশা প্রকাশ করেন।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment