আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগ গ্রেপ্তারির আশঙ্কা, হাই কোর্টে আগাম জামিনের আবেদন অদিতি মুন্সি ও দেবরাজের

Published on: May 21, 2026
---Advertisement---

কলকাতা, ২১ মেঃ প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সি এবং তাঁর স্বামী দেবরাজ চক্রবর্তীকে ঘিরে ফের রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। আয় বহির্ভূত সম্পত্তি সংক্রান্ত অভিযোগে যে কোনও মুহূর্তে গ্রেপ্তারির আশঙ্কায় এবার হাই কোর্ট-এর দ্বারস্থ হলেন এই দম্পতি। বিচারপতি জয় সেনগুপ্ত মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। শুক্রবার এই মামলার শুনানি হতে পারে বলে জানা গিয়েছে।

মঙ্গলবার রাত থেকেই দেবরাজ চক্রবর্তীর গ্রেপ্তারি নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়। যদিও পরে স্পষ্ট হয়, তাঁকে নয়, তাঁর ঘনিষ্ঠ অমিত চক্রবর্তীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে সেই ঘটনার পর থেকেই চাপ বাড়তে থাকে দেবরাজ ও অদিতি মুন্সির উপর। সূত্রের খবর, নির্বাচনী হলফনামায় সম্পত্তির সঠিক তথ্য গোপন করার অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা।

উল্লেখ্য, উত্তর ২৪ পরগনার রাজারহাট-গোপালপুর এলাকার পরিচিত রাজনৈতিক মুখ দেবরাজ চক্রবর্তী। যুব তৃণমূল কর্মী হিসেবে রাজনৈতিক জীবন শুরু করলেও পরবর্তীতে দলবদল করে কংগ্রেসে যোগ দেন। ২০১৫ সালে বিধাননগর পুরনিগমের ৭ নম্বর ওয়ার্ড থেকে কংগ্রেসের টিকিটে জয়ী হন তিনি। পরে ফের তৃণমূলে ফিরে আসেন।

দেবরাজের স্ত্রী অদিতি মুন্সি ২০২১ সালে রাজারহাট-গোপালপুর কেন্দ্র থেকে তৃণমূলের বিধায়ক নির্বাচিত হন। দীর্ঘদিন ধরেই দেবরাজের বিরুদ্ধে তোলাবাজি, হুমকি এবং নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ানোর অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে আগাম জামিনের আবেদন ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment