আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

শিলিগুড়িতে মাঝপথে নামিয়ে প্রতারণা! আসামের ২৪ যাত্রী ভোগান্তির শিকার

Published on: April 4, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ৪ এপ্রিলঃ শিলিগুড়িতে বড়সড় প্রতারণার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। শহরের ব্যস্ত তেনজিং নোরগে বাসস্ট্যান্ড-এ আসামের যাত্রীদের মাঝপথে নামিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে একটি দূরপাল্লার বাসের চালকের বিরুদ্ধে।

জানা গিয়েছে, চলতি মাসের ১ তারিখে বেঙ্গালুরু থেকে তেজপুরের উদ্দেশ্যে রওনা দেন মোট ২৪ জন যাত্রী। কিন্তু নির্ধারিত গন্তব্যে পৌঁছে দেওয়ার বদলে তাঁদের শিলিগুড়িতে নামিয়ে দেওয়া হয়। কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে চালকের কাছ থেকে কোনো স্পষ্ট উত্তর মেলেনি বলে অভিযোগ।
যাত্রীদের দাবি, প্রত্যেকের কাছ থেকে ৬১০০ টাকা করে ভাড়া নেওয়া হলেও, নামিয়ে দেওয়ার পর মাত্র ৭০০ টাকা ফেরত দেওয়া হয়। ফলে আর্থিক ক্ষতির পাশাপাশি চরম দুর্ভোগে পড়েন তাঁরা। অচেনা শহরে হঠাৎ আটকে পড়ে দিশেহারা হয়ে পড়েন যাত্রীরা।

এই সময় সাহায্যের হাত বাড়িয়ে দেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের সহযোগিতায় যাত্রীরা পুনরায় অন্য বাসের টিকিট কেটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন। স্থানীয় এক বাসিন্দা জানান, ঘটনার খবর পেয়ে তিনি এগিয়ে এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন।

খবর পেয়ে প্রধান নগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনায় যাত্রী নিরাপত্তা ও দূরপাল্লার বাস পরিষেবার উপর প্রশ্ন উঠতে শুরু করেছে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment