জলপাইগুড়ি, ১৪ জানুয়ারি : লোকালয় থেকে উদ্ধার ১৫ ফুট দৈর্ঘ্যের অজগর সাপ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ডুয়ার্সের দুরামারি শিমুল ঝরা এলাকায়।বুধবার সকাল নাগাদ স্থানীয় বাসিন্দারা হঠাতে একটি ঝোপঝাড়ের মধ্যে অজগর সাপটিকে দেখতে পান।
মুহূর্তে খবর ছড়িয়ে পড়তেই বহু মানুষের ভিড় জমতে শুরু করেন।এদিকে স্থানীয় বাসিন্দারা খবর দেন মরার ঘাট রেঞ্জের খট্টিমারি বন কর্মীদের বন কর্মীরা দ্রুত সেখানে গিয়ে অজগর সাপটি উদ্ধার করে নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায় এর আগে ও একই এলাকা থেকে অজগর সাপ উদ্ধারের ঘটনা ঘটেছে। আজ আবারও সেই এলাকা থেকে অজগর সাপ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।





