আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

মাথাভাঙ্গার চেনাকাটা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি পাচারকারীর মৃত্যু, উত্তেজনা এলাকাজুড়ে

Published on: December 4, 2025
---Advertisement---

মাথাভাঙা, ৪ ডিসেম্বর: আবারও সীমান্তে উত্তেজনা মাথাভাঙা-১ ব্লকের বৈরাগিরহাট গ্রামপঞ্চায়েতের চেনাকাটা এলাকায় বিএসএফের গুলিতে মৃত্যু হল এক বাংলাদেশি পাচারকারীর। মৃত ব্যক্তির নাম সবুজ হাসান (৩২)। তাঁর বাড়ি বাংলাদেশের লালমনিরহাট জেলার পাটগ্রাম এলাকায়। ঘটনার পর থেকেই গোটা চেনাকাটা সীমান্তজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

বিএসএফ সূত্রে জানা গেছে, আজ ভোররাতে চেনাকাটা সীমান্ত এলাকায় টহল চালানোর সময় বেশ কয়েকজন দুষ্কৃতীকে সীমান্তের কাঁটাতার টপকে ভারতের দিকে প্রবেশ করতে দেখা যায়। সন্দেহ হওয়ায় জওয়ানরা তাদের থামতে নির্দেশ দেন। কিন্তু নির্দেশ অমান্য করে দুষ্কৃতীদলটি নাকি গরু পাচারের উদ্দেশ্যে দ্রুত এগিয়ে আসে। সীমান্তরক্ষীরা বাধা দিলে তারা উল্টো জওয়ানদের উপর হামলার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আত্মরক্ষার্থে বিএসএফ গুলি চালায়।

সেই গুলিতেই সবুজ হাসান নামে একজন গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। অন্য পাচারকারীরা অন্ধকারের সুযোগে বাংলাদেশ সীমান্তের দিকে পালিয়ে যায় বলে খবর। আহত সবুজকে বিএসএফ সদস্যরা উদ্ধার করে তড়িঘড়ি মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

ওই ঘটনার পর বিএসএফ মৃতদেহটি মাথাভাঙা থানার পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য কোচবিহার সরকারি হাসপাতালে পাঠিয়েছে। পাশাপাশি ঘটনার তদন্তও শুরু হয়েছে। মৃত ব্যক্তি কোন পাচারচক্রের সঙ্গে যুক্ত ছিলেন এবং তাঁর সঙ্গে থাকা অন্যান্যরা কারা  তা খতিয়ে দেখছে পুলিশ ও বিএসএফ।

চেনাকাটা সীমান্ত এলাকায় বারবার পাচারের ঘটনা ঘটছে বলে অভিযোগ স্থানীয়দের। তাদের দাবি, রাতের অন্ধকারে প্রায়শই সীমান্ত বরাবর সন্দেহজনক নড়াচড়া দেখা যায়। ফলে এবারের ঘটনাকে ঘিরে সীমান্তরক্ষার প্রশ্ন আবারও সামনে এসেছে। এদিকে, ঘটনার পর ওই অঞ্চলে অতিরিক্ত টহল বাড়ানো হয়েছে। সীমান্তে নজরদারি আরও কঠোর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে জানা গেছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment