আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

কুবেরের কৃপায় ভাগ্য খুলছে এই ৫ রাশির, গাড়ি-বাড়ির যোগ

Published on: March 14, 2026
---Advertisement---

খবরিয়া ডেস্ক, ১৪ মার্চঃ মেষ রাশিঃ সকালের দিকে হাতে টুকটাক কিছু অর্থ আসবে। কোনও আত্মীয়ের বাড়িতে নিমন্ত্রিত হতে পারেন। প্রেমপ্রীতির ক্ষেত্রে শান্তি থাকবে। অতীতের কঠোর পরিশ্রমগুলির ফল পূর্ণ হবে। তাড়াতাড়ি কাজ মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। বাড়িতে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা প্রয়োজন। ব্যবসায় খুব ভাল আর্থিক যোগ আছে।

বৃষ রাশিঃ প্রেমঘটিত ব্যাপারে আনন্দ পাবেন। বেশির ভাগ জিনিসই আপনার ইচ্ছা অনুসারে চলবে।দাম্পত্যে কোনও সমস্যা হতে পারে। খাওয়ায় নিয়ন্ত্রণ রাখুন, কারণ পেটের সমস্যা বাড়তে পারে। মানসিক সুস্থতার জন্য বই পড়ুন। নিকট আত্মীয়ের সহায়তায় ব্যবসায় উন্নতি করতে পারবেন যা আপনাকে আর্থিক ভাবেও উপকৃত করবে।

মিথুন রাশিঃ বাচ্চারা কিছু অবাক করা কাজ করবে তাতে আনন্দ পাবেন। প্রেমের সম্ভাবনা আছে কিন্তু ভেবেচিন্তে এগোবেন।স্বামী/স্ত্রী একটু অশান্তি করতে পারেন। বন্ধুদের সঙ্গে ভাল সময় উপভোগ করতে পারবেন। কোনও ঈর্ষাপরায়ণ ব্যক্তির ব্যবহারে দুঃখ পেতে পারেন। ব্যবসার দিকে বড়সড় পরিকল্পনা করতে পারেন। কেউ আপনার দৃষ্টি আকর্ষণ করবেন।

কর্কট রাশিঃ ভেবেচিন্তে বিনিয়োগ করুন। অফিসে কেউ ক্ষতি করার চেষ্টা করতে পারে।প্রথম দর্শনেই প্রেমে পড়তে পারেন। সময় ও উদ্যম প্রতিবেশীকে সাহায্য করতে কাজে লাগান। বাজে কোনও ব্যাপারে জড়িয়ে পড়বেন না। দিনটি আপনার ব্যবসার জীবনের শ্রেষ্ঠ দিনগুলির অন্যতম হতে পারে। বন্ধুদের সঙ্গে ভাল সময় কাটবে।

সিংহ রাশিঃ সঞ্চয়ের উপর নজর রাখুন। কারণ ব্যয় বাড়তে পারে।অফিসে কোনও বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। ব্যবসায় খরচ নিয়ন্ত্রণ করতে চেষ্টা করুন। গোপনীয় তথ্যগুলি অপরের সঙ্গে ভাগ করে নেওয়ার আগে ভাবুন। যদি সম্ভব হয় বিনিয়োগ করা থেকে বিরত থাকুন। নতুন প্রেমের প্রস্তাব পেতে পারেন।

কন্যা রাশিঃ স্বামী/স্ত্রীর সঙ্গে জীবনের শ্রেষ্ঠ সময় কাটবে। ব্যবহারে সরলতা নিয়ে আসা দরকার।অপরের ব্যাপারে অযথা নাক গলাবেন না, তাতে অশান্তি বাড়তে পারে। এর থেকে বরং নিজের দিকে নজর দিন। বাবার জন্য কোনও আটকে থেকা কাজ হতে পারে। অফিসে বেশি কিছু না করেই অন্যদের নজর আকর্ষণ করতে পারবেন। কর্মস্থানে একটু চাপ থাকবে।

তুলা রাশিঃ স্বামী/স্ত্রী বাইরে যাওয়ার সময় যথাযথ আচরণ করুন। যাঁরা বেশ কিছু দিন ধরে ব্যবসায় খুব ব্যস্ততার মধ্যে কাটাচ্ছিলেন, তাঁরা লাভের মুখ দেখতে পাবেন।বাচ্চাদের জন্য একটু খরচ বাড়তে পারে। বাড়িতে বড় অনুষ্ঠানের জন্য আলোচনা। দুপুরের পরে ব্যবসার দিকে অর্থ আসতে পারে।

বৃশ্চিক রাশিঃ বাড়ির লোকেরা ব্যবসা পরিকল্পনা করতে সাহায্য করবেন। জীবনসঙ্গীর আচরণে বিরক্ত হতে পারেন।বন্ধুর দ্বারা কোনও সমস্যার সমাধান হবে। বিদেশে বাসরত আত্মীয়ের কাছ থেকে কোনও দুঃসংবাদ পেতে পারেন। অফিসে কাজের চাপ কম থাকবে। প্রেমের ক্ষেত্র শুভ। বাবার খারাপ স্বাস্থ্যের জন্য ব্যয় হতে পারে। তবে, তা নিয়ে খুব চিন্তা করার দরকার নেই।

ধনু রাশিঃ ব্যবসায় বিনিয়োগের জন্য দীর্ঘ দিন ধরে যে অর্থ সঞ্চয় করেছিলেন তা কাজে আসবে। কর্মীদের প্রয়োজনের প্রতি মনোনিবেশ করা দরকার।বাচ্চাদের প্রতি অতিরিক্ত উদারতা শুধুমাত্র ঝামেলার দিকে নিয়ে যাবে। ভালবাসার মানুষের উপস্থিতি সুন্দর মুহূর্ত গড়ে তুলবে। কোনও বন্ধুর সঙ্গে সময় কাটাতে পারেন। দাম্পত্যজীবনের পুরনো দিনগুলির কথা মনে পড়তে পারে। প্রতিবেশীর সঙ্গে কোনও দরকারি আলোচনা হবে।

মকর রাশিঃ ব্যবসার দিকে চাপ কম থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে আর্থিক অবস্থা এবং সঞ্চয় সম্পর্কে আলোচনা করতে পারেন।যাঁদের আপনি ভালবাসেন তাঁদের থেকে কিছু আঘাত পেতে পারেন। কোনও নামী ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হওয়া সম্ভব। আপনার আর্কষণীয় বন্ধুত্বসুলভ ব্যক্তিত্ব অনেকের হৃদয় জয় করে নেবে। দুপুরের পরে কর্মস্থানে কিছু বিবাদ হতে পারে। আর্থিক অবস্থা ভাল থাকবে।

কুম্ভ রাশিঃ কিছুটা বিরক্তিকর দিন হতে পারে। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাগুলি অস্বস্তি বয়ে আনতে পারে।অনেক কিছুতে অর্থ ব্যয় হতে পারে। অর্থ সংক্রান্ত সমস্যা মোকাবিলায় পরিকল্পনা করে চলা দরকার। বাড়ির লোকেরা আপনার প্রতি বিশেষ খুশি হবেন না, সে আপনি তাঁদের সন্তুষ্ট করার জন্য যাই করুন না কেন! প্রেমের ক্ষেত্র শুভ।

মীন রাশিঃ ভ্রমণ আনন্দের হলেও খরচসাপেক্ষ হবে। জীবনসঙ্গী আপনার প্রশংসা করবেন।কোনও বন্ধুর জন্য বড় সমস্যার থেকে বাঁচতে পারেন। আর্থিক সমস্যা এড়াতে বুঝে ব্যয় করুন। পড়াশোনায় মনোযোগ দিন। মায়ের শরীরের জন্য ডাক্তারের সঙ্গে আলোচনা। সম্পত্তি নিয়ে কোনও বিবাদ হতে পারে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment