কোচবিহার, ১৬ ডিসেম্বর : যথাযথ মর্যদায় পালিত হল বিজয় দিবস।কোচবিহার সাগরদিঘী সংলগ্ন এলাকায় ওই দিনটি পালন করা হয়।পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ জয় লাভের স্মৃতি হিসাবে সেখানে রয়েছে ঐতিহাসিক সেই যুদ্ধে ব্যবহৃত একটি প্যাটন ট্যাংক। যা ভারতীয় সেনাবাহিনীর গৌরবের এক নজির।কোচবিহার জেলা প্রাক্তন সৈনিক সংঘ সেখানে অনুষ্ঠানের আয়োজন করেছিল।
আয়োজকরা জানান, ১৯৭১ সালে বাংলাদেশের যে মুক্তি যুদ্ধ হয়েছিল সেসময় ভারতীয় সেনারা সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিল। আর ভারতীয় সেনাদের অংশগ্রহণ করায় পাকিস্তানি সেনারা পিছু হাঁটতে বাধ্য হয়েছে।
পাকিস্তানের ট্যাংক টিও বীর ভারতীয় সেনারা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছিলেন। দিনটি মাথায় রেখে সারা ভারতবর্ষ জুড়ে ১৬ই ডিসেম্বর বিজয় দিবস পালন করা হয়ে থাকে।শ্রদ্ধা জানান হয় বীর সৈনিকদের।





