জলপাইগুড়ি, ৩ এপ্রিল : পিতলের বিভিন্ন পুজোর সামগ্রী উদ্ধার করে পুলিশের হাতে তুলে দিল নাথুয়া রেঞ্জের এনডাবলুইউ টিমের কর্মীরা।জানা গেছে, এদিন রাতেই রুটিন তহলদারির সময় নাথুয়া রেঞ্জের এনডাবলুইউ কর্মীরা ধুমপাড়া দুর্গা মন্দির লাইন এলাকায় একটি সন্দেহজনক সাইকেল পড়ে থাকতে দেখেন।
সন্দেহ হওয়ায় তারা সাইকেলটির কাছে গিয়ে দেখতে পান, সাইকেলের হ্যান্ডেলে রাখা রয়েছে একাধিক পুজোর পিতলের সামগ্রী।প্রাথমিকভাবে তাদের অনুমান, কেউ ওই সামগ্রীগুলি চুরি করে নিয়ে যাওয়ার সময় এনডাবলুইউ কর্মীদের উপস্থিতি টের পেয়ে সাইকেল ফেলে পালিয়ে যায়।
পরবর্তীতে উদ্ধার হওয়া সাইকেল ও পুজোর সামগ্রীগুলি বানারহাট থানার পুলিশ উদ্ধার করে নিয়ে যায়।এদিকে, স্থানীয়দের অনুমান, রাতের অন্ধকারে মন্দির থেকে পুজোর সামগ্রী চুরি করার উদ্দেশ্যেই এই ঘটনা ঘটানো হয়েছিল।তবে পুলিশ ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।





