দিনহাটা, ২০ এপ্রিলঃ নির্বাচনের আগে উত্তপ্ত রাজনীতি। এবার তৃণমূল কংগ্রেসের একাধিক বিধায়ককে গ্রেফতার করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ তৃণমূল কংগ্রেসের৷ সোমবার সাংবাদ মাধ্যমে তিনি অভিযোগ করেন যে, নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় এজেন্সিগুলি পরিকল্পিতভাবে শাসক দলের নেতা-কর্মীদের মনোবল ভাঙতে এই পদক্ষেপ নিচ্ছে।
উদয়ন গুহ এদিন বলেন একটি ইংরেজি সংবাদমাধ্যমে প্রকাশিত ‘ট্রাবল মেকারস’ তালিকায় তৃণমূলের ১০ জন বিধায়কের নাম রয়েছে। এই তালিকায় কোচবিহার থেকে পরেশ চন্দ্র অধিকারী এবং উদয়ন গুহর নাম রয়েছে । নির্বাচনের দিন এমনকী গ্রেপ্তার করা হতে পারে বলে আশঙ্কা করেন উদয়ন গুহ।
ভোটের দিন বা তার আগে তৃণমূলের সক্রিয় বিধায়কদের গৃহবন্দি বা গ্রেপ্তার করে। দূরে রাখার ছক কষা হতে পারে বলে আশঙ্কা তৃণমূল কংগ্রেসের।বিধায়করা যাতে সাধারণ কর্মী ও ভোটারদের সাথে দেখা করতে না পারেন, সেই উদ্দেশ্যেই এই তালিকা তৈরি করা হয়েছে বলে উদয়ন গুহের দাবি।
এই তালিকার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে।এছাড়াও এদিন দেখা যায় উদয়ন গুহ এই আশঙ্কায় দিনহাটা মহকুমা শাসক করণে মহকুমাশাসক এর সঙ্গে দেখা করেন।পাশাপাশি নির্বাচন কমিশনের নিয়ম বহির্ভূত বিজেপি মহিলাদের মধ্যে বাড়ি বাড়ি মাতৃশক্তি কার্ড বিলির কাজ কাজ করে চলেছে বিজেপি এমনটাও অভিযোগ জানায় তৃণমূল কংগ্রেস।





