আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ভোটের মুখে নাম বাদ ইস্যুতে সরব তৃণমূল, সুপ্রিম কোর্টে লড়াইয়ের বার্তা মমতার

Published on: April 14, 2026
---Advertisement---

পশ্চিম মেদিনীপুর, ১৪ এপ্রিলঃ বিধানসভা নির্বাচনের আগে প্রচারে তুঙ্গে উঠেছে রাজনৈতিক উত্তাপ। পশ্চিম মেদিনীপুরের পিংলায় দিনের প্রথম জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সরাসরি বিজেপিকে নিশানা করে তিনি বলেন, “আমি দীর্ঘদিন রাজনীতি করছি, সাংসদ থেকেছি, কেন্দ্রে মন্ত্রী ছিলাম। কিন্তু বিজেপির মতো ‘নোংরা খেলা’ আর কাউকে খেলতে দেখিনি।”

সভা মঞ্চ থেকে তিনি স্পষ্ট বার্তা দেন, “বাংলাকে কোনওভাবেই দখল করা যাবে না। যতই চেষ্টা করা হোক, বাংলার মানুষ তা হতে দেবে না।” তাঁর কথায়, বিজেপি যদি ‘নোংরা খেলা’ খেলতে চায়, তবে তৃণমূল তার জবাব আরও জোরালোভাবে দেবে। এই প্রসঙ্গে তিনি বলেন, “দুরন্ত খেলা খেলেই আপনাদের পগার পার করব।”
এই জনসভা থেকেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করা হয়, দলের বুথ এজেন্টদের গ্রেপ্তার করা হতে পারে। শাসক দলের দাবি, ভোটের আগে প্রশাসনিক ও রাজনৈতিক চাপ তৈরি করে নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা চলছে।

ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার ইস্যুতেও এদিন সরব হন মুখ্যমন্ত্রী। তিনি দৃঢ়ভাবে বলেন, যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁদের নাম পুনরায় তালিকায় তোলার জন্য তিনি লড়াই চালিয়ে যাবেন। এই প্রসঙ্গে তিনি সুপ্রিম কোর্ট-এ যাওয়ার কথাও উল্লেখ করেন। মমতার বক্তব্য, “আমি আপনাদের জন্য সুপ্রিম কোর্টে গিয়েছি, রাস্তাতেও লড়াই করছি। যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁদের নাম তুলেই ছাড়ব, আজ না হোক কাল।”

এসআইআর মামলায় সুপ্রিম কোর্টের বিচারপতির ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ নিয়ে প্রশ্ন তোলার বিষয়টিকেও সমর্থন করেন তিনি। তাঁর দাবি, এই ইস্যুতে বহু অসঙ্গতি রয়েছে, যা সাধারণ ভোটারদের অধিকার ক্ষুণ্ণ করছে।
এছাড়াও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যানাথ-কেও কড়া ভাষায় আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “নয়ডা জ্বলছে, আর এখানে এসে বলছেন বাংলায় বুলডোজার চলবে!” তাঁর মতে, বাংলার সংস্কৃতি ও গণতান্ত্রিক পরিকাঠামোকে এভাবে ভাঙা সম্ভব নয়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটের আগে এই ধরনের আক্রমণাত্মক বক্তব্য রাজ্যের নির্বাচনী আবহকে আরও তপ্ত করে তুলছে। এখন দেখার, এই প্রচারের প্রভাব ভোটের ফলাফলে কতটা পড়ে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গির খানের বাড়িতে পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মা, ‘পুষ্পা ঝুকেগা নেহি’ পর্যবেক্ষককে চ্যালেঞ্জ জাহাঙ্গিরের

মালদায় তৃণমূল প্রার্থীকে স্যালুট, সৌজন্য না পক্ষপাত? গণনাকেন্দ্রের ঘটনায় মুখোমুখি তৃণমূল-বিজেপি

‘সিংঘম’ আইপিএসকে ধমক-চমক থেকে নাচের ভিডিও অজয় পাল শর্মাকে নিশানায় মহুয়া, নিন্দায় অখিলেশ

এবিভিপি শূন্য, আইসিসি নির্বাচনে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মোদী-দিলীপের মন্তব্যের ভোটে জবাব?

‘সিঙ্ঘম নাকি বিজেপির এজেন্ট’ একাধিক অভিযোগে অভিযুক্ত অজয়পাল শর্মার পর্দা ফাঁস অখিলেশের

দ্বিতীয় দফার আগে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ, যুক্ত ১৪৬৮ নতুন নাম, বাদ ৬ জন

Leave a Comment