ফালাকাটা, ২০ মার্চ : আসন্ন বিধানসভা নির্বাচনে ফালাকাটা কেন্দ্রে আবারও প্রার্থী হিসেবে সুভাষ রায়ের নাম ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। গতবার এই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করলেও বিজেপি প্রার্থী দীপক রায়ের কাছে পরাজিত হতে হয়েছিল তাঁকে।
এবার নতুন করে লড়াইয়ে নেমে আত্মবিশ্বাসী তৃণমূল প্রার্থী। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুভাষ রায় বলেন, “গতবার কিছু সাংগঠনিক ভুলের কারণে আমাদের পরাজয় হয়েছিল। তবে এবারের পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। আমরা ১০০ শতাংশ আশাবাদী যে এবার ফালাকাটায় তৃণমূলের জয় নিশ্চিত হবে।”
তিনি আরও জানান, মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক প্রকল্প ইতিমধ্যেই সাধারণ মানুষের কাছে পৌঁছে গিয়েছে। সেই উন্নয়নের উপর ভরসা রেখেই মানুষ এবার তৃণমূল কংগ্রেসকে সমর্থন করবে বলে তাঁর বিশ্বাস। সুভাষ রায়ের দাবি, “এবার আমরা নিশ্চিতভাবে বিজেপিকে পরাজিত করে ফালাকাটায় তৃণমূলের বিধায়ক গড়ে তুলব।





