আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

জনসংযোগে কোচবিহার শহরের ১৫ নম্বর ওয়ার্ড ঘুরলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিজিৎ দে ভৌমিক, বিজেপি প্রার্থী ঘোষণা না হওয়ায় করলেন কটাক্ষ

Published on: March 24, 2026
---Advertisement---

কোচবিহার, ২৪ মার্চ : বৃষ্টি, খারাপ আবহাওয়া উপেক্ষা করে কোচবিহার ১৫ নম্বর ওয়ার্ডে জনসংযোগ করলেন তৃণমূল প্রার্থী অভিজিত দে ভৌমিক।কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিজিত দে ভৌমিক তিনি।প্রতিদিনের মতো আজও সকাল সকাল প্রচারে বেরিয়ে পড়েন। মঙ্গলবার সকালে তিনি কোচবিহার পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘুরে জনসংযোগ করেন।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন।সমরাস্তাঘাটের অবস্থা,পানীয় জল, নিকাশি ব্যবস্থা সহ একাধিক বিষয়ে খোঁজ নেন।শহরের উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন।এই প্রচার কর্মসূচিতে তার সঙ্গে উপস্থিত ছিলেন দলের কর্মী ও সমর্থকেরা।

এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করাই তার মূল লক্ষ্য বলে জানান তিনি।আগামি নির্বাচনে জয়ের ব্যাপারে তিনি আশাবাদী এবং মানুষের সমর্থনই তার শক্তি বলে উল্লেখ করেন।ওই কেন্দ্রে বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হয়নি।এনিয়ে কটাক্ষ করেছেন অভিজিতবাবু।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment