আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ভোটের দিন বুথে বুথে ঘোরা,শেষে কর্মীদের সঙ্গে ‘১২ ভাজা’য় মজলেন তৃণমূল প্রার্থী অভিজিৎ দে ভৌমিক

Published on: April 23, 2026
---Advertisement---

কোচবিহার, ২৩ এপ্রিলঃ প্রথম দফার ভোটে সকাল থেকেই ব্যস্ত দিন কাটালেন কোচবিহার দক্ষিণ বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিজিৎ দে ভৌমিক। সকাল সকাল ভোটের লাইনে দাঁড়িয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। এরপরই শুরু হয় তাঁর বুথ পরিদর্শনের কর্মসূচি।

দিনভর তিনি বিভিন্ন বুথে ঘুরে ভোটগ্রহণ প্রক্রিয়ার খোঁজখবর নেন। কোথাও গিয়ে কেন্দ্রীয় বাহিনীর বাধার মুখেও পড়তে হয় তাঁকে, আবার কোথাও সাধারণ মানুষের সঙ্গে মিশে স্বাভাবিক ভাবেই সময় কাটাতে দেখা যায়। এক জায়গায় বুথের ভিতরে একটি ছোট্ট শিশুর হাত ধরে হাঁটতেও দেখা যায় তাঁকে, যা উপস্থিতদের নজর কাড়ে।

বিকেলের দিকে কোচবিহার দক্ষিণে ভোটের হার ৭০ শতাংশ ছাড়িয়ে গেলে ভোটারদের ধন্যবাদ জানান অভিজিৎ দে ভৌমিক। তিনি বলেন, মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ গণতন্ত্রকে আরও শক্তিশালী করে।

তবে দিনের শেষে তাঁর একেবারে অন্যরকম ছবি ধরা পড়ে। বুথ পরিদর্শন শেষ করে কোচবিহার শহরের সাগরদিঘি সংলগ্ন কোর্ট মোড় এলাকায় একটি ঝাল মুড়ির দোকানে দলীয় কর্মীদের সঙ্গে বসে ‘১২ ভাজা’ উপভোগ করতে দেখা যায় তাঁকে। সেই সময় তাঁর মুখে ছিল হাসি আর স্বস্তির ছাপ।

হাসির ছলে তিনি জানান, “১২ ভাজা খেলে ছোটবেলার কথা মনে পড়ে যায়।” প্রার্থীর এই সহজ-সরল মুহূর্ত কর্মী-সমর্থকদের মধ্যেও আনন্দের আবহ তৈরি করে।

সব মিলিয়ে ভোটের ব্যস্ততার মধ্যেও এক মানবিক ও স্বাভাবিক দিক তুলে ধরলেন কোচবিহার দক্ষিণের তৃণমূল প্রার্থী।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment