আলিপুরদুয়ার, ২০ মার্চ: কালচিনি বিধানসভার বিভিন্ন চা বাগানে প্রচার চালাচ্ছেন তৃণমূল ও বিজেপি প্রার্থী।লড়াই এর ময়দানে কেউ এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ।
সকাল সকাল কালচিনি চা বাগানে প্রচারে বের হয় বিজেপি প্রার্থী বিশাল লামা বাগানে কর্মরত শ্রমিকদের সাথে কথা বলেন পরবর্তীতে কালচিনি ট্রলি লাইনে চা চক্রে যোগ দেয় পরবর্তীতে ডীমা চা বাগানে প্রচার চালায় বিশাল লামা সেখানে কর্মরত শ্রমিকদের মাঝে প্রচার চালায় বিজেপি প্রার্থী।
ওপরদিকে এদিন সকালে সেণ্ট্রাল ডুয়ার্স চা বাগানে প্রচারে বেরিয়ে পড়েন তৃণমূল প্রার্থী বীরেন্দ্র বরা। বাগানে কর্মরত শ্রমিকদের মাঝে গিয়ে ভোট প্রচার করে তৃণমূল প্রার্থী।





