আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

মাধ্যমিকে পাহাড়ে পরীক্ষার্থী কমে উদ্বিগ্ন মধ্যশিক্ষা পর্ষদ, দ্রুত আলোচনা করার নির্দেশ

Published on: December 10, 2025
---Advertisement---

শিলিগুড়ি, ১০ ডিসেম্বরঃ আগামী মাধ্যমিক পরীক্ষায় পাহাড়জুড়ে পরীক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। এই পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করলেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডঃ রামানুজ গঙ্গোপাধ্যায়। বুধবার শিলিগুড়িতে প্রশাসনিক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই তথ্য দেন তিনি।

ডঃ গঙ্গোপাধ্যায় জানান, এবছর পাহাড়ে প্রায় ২০০ জন পরীক্ষার্থী কমেছে, যা শিক্ষাজগতের জন্য সতর্কবার্তা। যদিও সমতলের বিভিন্ন জেলায় পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে, তবুও পাহাড়ের এই পতন নিয়ে পর্ষদ চিন্তিত। তিনি জানান, “পাহাড়ে পরীক্ষার্থী কমেছে। তাই এখনই স্কুল পরিদর্শকদের এ বিষয়ে দ্রুত আলোচনা করে রিপোর্ট দিতে বলা হয়েছে।”

এদিন তিনি আরও জানান, পাহাড়ে শীতের কারণে যেসব কেন্দ্রগুলিতে হিটারের প্রয়োজন হয়, সেইসব স্কুলকে আগেভাগে থ্রি-ফেজ সংযোগ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রগুলির পরিকাঠামো যাতে পরীক্ষা উপযোগী থাকে, তার জন্য গতবছরের মতোই সমস্ত ব্যবস্থা রাখা হচ্ছে বলে আশ্বাস দেন পর্ষদ সভাপতি। তিনি বলেন, “গতবছর পাহাড় ও সমতলে অত্যন্ত শান্তিপূর্ণভাবে পরীক্ষা হয়েছে। এবছরও সেই পরিস্থিতি বজায় থাকবে বলে আমরা আশাবাদী।”

তবে পাহাড়ে পরীক্ষার্থী কমার প্রবণতাকে গুরুত্ব দিয়ে তিনি প্রশাসন ও শিক্ষা দফতরকে দ্রুত কারণ অনুসন্ধান ও সমাধানমূলক আলোচনা চালানোর নির্দেশ দিয়েছেন। শিক্ষামহলে প্রশ্ন উঠছে কেন কমছে পাহাড়ের পরীক্ষার্থী সংখ্যা? এই উত্তর খোঁজার দিকেই এখন নজর পর্ষদের।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment