মাথাভাঙা, ২৩ ফেব্রুয়ারিঃ তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছেই কাটমানি চাওয়ার অভিযোগ উঠেছে দলের নেতাদের বিরুদ্ধে। বাংলার বাড়ি প্রাপক তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে ২৫ হাজার টাকা করে কাটমানি চাওয়ার প্রতিবাদে ক্ষেপে গিয়ে সেই তৃণমূল কংগ্রেস কর্মীরা দলের পার্টি অফিসে ভাংচুর চালানোর অভিযোগ ওঠে। মাথাভাঙা বিধানসভার পচাগর গ্রাম পঞ্চায়েতের মাদ্রাসা চৌপথীর ঘটনা।
তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিক্ষোভে ব্যাপক উত্তেজনা ছড়ালে মাথাভাঙা থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। যদিও তৃণমূল কংগ্রেস কর্মীদের দাবি কাটমানি চাওয়ার অভিযোগ মিথ্যা। বিজেপি এলাকায় অশান্তি করতে তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে ভাঙচুর চালিয়েছে। তবে বিজেপির দাবি বিজেপির কেউ ঘটনায় জড়িত না। কাটমানি ঘিরে তৃণমূল কংগ্রেসের কর্মীদের গোষ্ঠী কোন্দল হয়েছে। এদিকে বিজেপির দিকে মিথ্যা দোষারোপ করেছে।





