খবরিয়া ডেস্ক, ১ লা ফেব্রুয়ারিঃ কুম্ভ রাশিঃ অর্ধাঙ্গিনী জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে পারেন। অফিসে কোনও সমস্যায় পড়লে বসের সঙ্গে সরাসরি আলোচনা করুন।যাঁরা বাড়ি থেকে দূরে কাজ করেন বা পড়াশোনা করেন তাঁদের একটু সাবধান থাকা দরকার। অর্থ এবং সময় নষ্ট করে এমন লোকদের থেকে দূরে থাকতে শিখুন। বন্ধুবান্ধবদের সঙ্গে ভ্রমণের আলোচনা করতে পারেন।
মীন রাশিঃ ব্যবসায় কর্মচারীর অনুপস্থিতিতে কাজের ব্যাঘাত ঘটতে পারে। কোনও কাজে মন বসবে না।আত্মীয়দের থেকে দূরে গিয়ে এমন জায়গায় সময় কাটান, যেখানে শান্তি পাবেন। মনে হতে পারে শেয়ারে লাভ হবে কিন্তু কোনও প্রকার লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে না। সাফল্য হাতের নাগালে এলেও হাতে পাবেন না। কর্মীরা কাজের প্রতি অমনোযোগী হওয়ায় হতাশ হতে পারেন।
সিংহ রাশিঃ স্ত্রীর আবেগগুলো আরও ভাল ভাবে বুঝতে পারবেন। প্রেমের সম্পর্ককে আরও গভীর করার সুযোগ পাবেন।অফিসের কাজে সততা এবং স্বচ্ছতা স্পষ্ট থাকবে। বসের সঙ্গে কিছু ভাল সময় কাটানোর সুযোগ পাবেন, যা সম্পর্ককে আরও শক্তিশালী করবে। ছোট ছোট জিনিসগুলিতে খুঁত ধরা বন্ধ করুন। প্রিয়জনের সঙ্গে পছন্দের জিনিসগুলো উপভোগ করুন।
কর্কট রাশিঃ ঘনিষ্ঠ আত্মীয় সম্পত্তির ব্যাপারে সমর্থনের উৎস হতে পারে। একটি ভাল মনোভাব কঠিন সময় পার করতে সাহায্য করবে।প্রতিবেশীর সঙ্গে আরও বেশি সংযোগ স্থাপন করা উচিত। এটি অশান্তি দূর করবে। প্রেমের ক্ষেত্রে খুব ভাল দিন। চাকরির যোগাযোগ হতে পারে। ব্যবসায় লাভের মুখ দেখবেন।
মকর রাশিঃ সকালের দিকে ব্যবসার দিকটা স্বামী-স্ত্রী দু’জনে মিলে ঠিক করতে হবে। আপনার আচরণ অফিসে সকলের মনোযোগ আকর্ষণ করবে। ফাটকায় যাবেন না। সামাজিক কাজের সঙ্গে যাঁরা যুক্ত আছেন, তাঁদের দিনটি ভাল কাটবে। প্রেমের ক্ষেত্র শুভ। সম্পত্তির ব্যাপারে দৃঢ় পদক্ষেপ এবং সিদ্ধান্ত সহায়ক ফলাফল নিয়ে আসতে পারে। শেয়ার বাজারে ভেবেচিন্তে বিনিয়োগ করুন।
মিথুন রাশিঃ আত্মবিশ্বাস কিছুটা কম থাকতে পারে। যা ব্যবসার জীবনকে প্রভাবিত করতে পারে।শেয়ারে কিছু লাভ করতে পারবেন। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে। কর্মক্ষেত্রে কোনও সমস্যা হলে বসের সঙ্গে সেগুলি আলোচনা করুন। কিছু সমস্যা দেখা দিতে পারে। সেগুলো সমাধান করার চেষ্টা করা দরকার।
বৃষ রাশিঃ বসের সঙ্গে ভাবনাগুলি খোলাখুলি আলোচনা করা উচিত। তা হলে সমস্ত সমস্যার মোকাবিলা আরও ভাল ভাবে করতে পারবেন।সংসারের পরিস্থিতির খারাপ হলে তা সামলে নিতে চেষ্টা করুন। ব্যবসার পরিস্থিতি যাই হোক না কেন, ক্রেতার প্রতি মনোযোগ দিন এবং নিজের উপর বিশ্বাস রাখুন। কোনও নতুন ঘটনা ঘটতে পারে।
বৃশ্চিক রাশিঃ প্রেমিকার সঙ্গে সুন্দর সময় কাটবে। সামর্থ্য অনুযায়ী গরিবদের সহযোগিতা করুন।কাজের জন্য ভাল সুযোগ আসবে। প্রচুর কাজের চাপ থাকবে, বিশ্রাম নিন এবং কাজের ফাঁকে যতটা সম্ভব খাবার সময় ঠিক রাখার চেষ্টা করা দরকার। নতুন ব্যবসার উদ্যোগ লাভজনক হতে পারে। শেয়ারে বুঝেশুনে বিনিয়োগ করুন।
মেষ রাশিঃ ব্যবসায় লাভের সম্ভাবনা। কোনও কারণে অশান্তিতে থাকতে পারেন।রাগ নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি। মহাজনের সঙ্গে যোগাযোগ বাড়ানো প্রয়োজন, যাতে ব্যবসায় লাভ করতে পারেন। কারও কাছে মনের কথা না বলা ভাল। অশান্তির পরিস্থিতি এড়িয়ে চলুন। ভাল চিন্তাভাবনার উপর মনোযোগ দিন।
তুলা রাশিঃ সকলের সঙ্গে মেলামেশা করতে ঠিক স্বাচ্ছন্দ্য বোধ করবেন না। বন্ধু সম্পর্কে একটি নতুন মাত্রা যোগ করতে পারে।অফিসে কাজ ভাগ করে নিয়ে মানুষের মন জয় করতে সক্ষম হবেন। সহকর্মীদের সঙ্গে সদ্ভাব রাখুন। ব্যবসার সম্পর্ক শক্তিশালী হবে। সামান্য আর্থিক সমস্যা থাকবে।
ধনু রাশিঃ কর্মক্ষেত্রে ভাল ফলাফল পাওয়ার জন্য কাজের পরিবেশ একটু পরিবর্তন আনতে হবে। অন্যথায় বাজারে টিকে থাকা কঠিন।বসের সঙ্গে কোনও বিষয়ে আলোচনা হতে পারে। সাবধান থাকুন। বাড়ির পড়ে থাকা কাজ শেষ করার চেষ্টা করুন। প্রতিবেশী স্বামী-স্ত্রীর মধ্যে ব্যবধান তৈরি করার চেষ্টা করতে পারে।
কন্যা রাশিঃ সঙ্গীর সঙ্গে ভ্রমণের আলোচনা করা যেতে পারে। ব্যবসায় লাভের সম্ভাবনা।প্রেমের ক্ষেত্র শুভ। শেয়ার বাজারের জন্য খুব ভাল দিন বলে মনে হচ্ছে। সহকর্মীদের সঙ্গে সম্প্রীতি বজায় রাখতে সফল হবেন। আত্মীয়ের সঙ্গে সম্পর্কের উন্নতি। ধর্ম আলোচনায় শান্তি পাবেন।





