আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

রবীন্দ্রনাথ ঘোষের ইস্তাফা গৃহীত হল পৌর সভার বোর্ড মিটিংয়ে, আগামী এক সপ্তাহের জন্য দায়িত্বে আমিনা আহমেদ

Published on: January 13, 2026
---Advertisement---

কোচবিহার, ১৩ জানুয়ারি : রবীন্দ্রনাথ ঘোষকে কোচবিহার পৌরসভার চেয়ারম্যান হিসাবে  ১০ জানুয়ারি তারিখে থেকে ইস্তফা দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঘোষ। মহকুমা শাসক কে ওই ইস্তফা জমা দেন তিনি।আজ মঙ্গলবার মঙ্গলবার কাউন্সিলরদের বৈঠকে নিয়ম মেনে ওই ইস্তফা গৃহীত হল।সেইসঙ্গে উপ পৌর মাতা আমিনা আহমেদকে এক সপ্তাহের জন্য কার্যনির্বাহী চেয়ারম্যান পদে বসানর সিদ্ধান্ত নিল পৌর বোর্ড।এদিন কোচবিহার শহরের  কাউন্সিলরদের নিয়ে একটি বৈঠক হয়।সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।

এ বিষয়ে আমিনা আহমেদ জানান আপাতত তাকে সাত দিনের জন্য চেয়ারম্যান পদে কাজ চালাতে বলা হয়েছে।এক সপ্তাহ পর আবার একটি বৈঠক হবে সেখানেই চূড়ান্ত পর্যায়ের সিদ্ধান্ত নেওয়া হবে কে হবে কোচবিহার পৌরসভার চেয়ারম্যান।তবে কোচবিহার পৌরসভার চেয়ারম্যান হিসেবে দিলীপ সাহার নাম উঠে আসছে।

বারংবার এ বিষয়ে আমিনা আহমেদ জানান, এখনো যেহেতু কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি সে ক্ষেত্রে এখন কিছু বলা যাবে না আগামী এক সপ্তাহ পর যে বৈঠক হবে সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হবে যে হবে কোচবিহার পৌরসভার চেয়ারম্যান।

এ বিষয়ে কোচবিহার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ সাহা জানান, এখনও  বৈঠক হয়নি। বৈঠক হলে তারপর চেয়ারম্যানের নাম ঘোষণা হবে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment