আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

পালাবদলের পর সন্দেশখালিতে পুলিশি অভিযান, গ্রেফতার শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা

Published on: May 19, 2026
---Advertisement---

সন্দেশখালি, ১৯ মেঃ রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর ফের শিরোনামে সন্দেশখালি। একসময় রেশন দুর্নীতি, জমি দখল এবং মহিলাদের উপর নির্যাতনের অভিযোগে জাতীয় রাজনীতিতেও আলোচনার কেন্দ্রে উঠে এসেছিল এই এলাকা। এবার সন্দেশখালির প্রভাবশালী নেতা শেখ শাহজাহানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তৃণমূল নেতা শ্রীদাম হাওলিকে গ্রেফতার করল পুলিশ। ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

পুলিশ সূত্রে খবর, শ্রীদাম হাওলি-র বিরুদ্ধে ২০১৫ সালে বেআইনিভাবে জমি দখলের অভিযোগ ওঠে। জমি দখলকে কেন্দ্র করে মারামারির ঘটনাতেও তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। তবে অভিযোগ, তৎকালীন তৃণমূল সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরেই ধরাছোঁয়ার বাইরে ছিলেন তিনি। স্থানীয়দের একাংশের দাবি, শেখ শাহজাহানের ঘনিষ্ঠ হওয়ায় পুলিশও তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নিতে পারেনি।
উল্লেখ্য, ২০২৪ সালে রেশন দুর্নীতি মামলায় শেখ শাহজাহান-র নাম সামনে আসার পর থেকেই সন্দেশখালি জাতীয় স্তরে চর্চার কেন্দ্রে উঠে আসে। তদন্তে জমি দখল, দুর্নীতি এবং মহিলাদের উপর অত্যাচারের একাধিক অভিযোগ সামনে আসে। সেই সময় সিবিআই এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরেও ছিলেন শাহজাহান ও তাঁর ঘনিষ্ঠরা।

পুলিশ জানিয়েছে, সোমবার গভীর রাতে সন্দেশখালি থানার পুলিশ অভিযান চালিয়ে শ্রীদাম হাওলিকে গ্রেফতার করে। তাঁকে আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে। যদিও তৃণমূলের তরফে এখনও পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

অন্যদিকে, উত্তর ২৪ পরগনার স্বরূপনগর থেকেও এক তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত নারায়ণ কর-র বিরুদ্ধে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পরবর্তী হিংসায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। দীর্ঘ পাঁচ বছর পর রাজনৈতিক পালাবদলের আবহে তাঁর গ্রেফতারি ঘিরেও শুরু হয়েছে জোর রাজনৈতিক চাপানউতোর।

বিজেপি নেতৃত্বের দাবি, নতুন সরকার পুলিশকে ‘ফ্রি-হ্যান্ড’ দিয়েছে বলেই এতদিনের অমীমাংসিত মামলাগুলিতে দ্রুত পদক্ষেপ করা সম্ভব হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই দুর্নীতি ও রাজনৈতিক সন্ত্রাসের বিরুদ্ধে কড়া অবস্থানের বার্তা দিয়েছিলেন। সেই অনুযায়ী জেলায় জেলায় পুলিশি অভিযান শুরু হয়েছে বলেও দাবি গেরুয়া শিবিরের।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, পালাবদলের পর প্রশাসনিক সক্রিয়তা বাড়ায় বহু পুরনো অভিযোগ ও মামলা ফের সামনে আসছে। আগামী দিনে আরও একাধিক গ্রেফতারি হতে পারে বলেও জল্পনা রাজনৈতিক মহলে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment