মাথাভাঙা, ৩১ জানুয়ারিঃ সংখ্যালঘু সহ আরও কিছু বড়ো সম্প্রদায়কে বাদ দিয়ে সুকৌশলে যারা ক্ষমতায় আসার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আন্দোলনে গর্জে উঠল তৃণমূল কংগ্রেস। কিছু ব্যবসায়িক দল তাদের ব্যবসার জন্য বাংলায় পশ্চিম বঙ্গের ভোট ব্যাংক ভাগ করতে চায়। কিন্তু বাংলার মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে বিশ্বাস করেন ভরসা করেন।
কোচবিহারের শীতলকুচির সভায় এভাবেই বিজেপি ও কিছু তৃণমূল কংগ্রেস বিরোধী সংগঠনকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি মোশারফ হোসেন। শুক্রবার বিরাট জনসভা অনুষ্ঠিত হলো মাথাভাঙ্গা ১ ব্লকের গোলকগঞ্জে। কেন্দ্রের এস আই আর কারচুপি, বাঙালিদের অপমান,বাংলার উন্নয়নের টাকা আটকে দেওয়ার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের ডাকে শীতলকুচি বিধানসভা কেন্দ্র ভিত্তিক এই বিরাট জনসভা অনুষ্ঠিত হয়।
যেখানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি মোশারফ হোসেন।এছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া,হিতেন বর্মন, গিরীন্দ্রনাথ বর্মন,পার্থ প্রতিম রায়,শীতলকুচি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তপন কুমার গুহ, মাথাভাঙ্গা ১ এ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহেন্দ্র নাথ বর্মন, মাথাভাঙ্গা ১ পঞ্চায়েত সমিতির সভাপতি রাজিবুল হাসান,শীতলকুচি পঞ্চায়েত সমিতির সভাপতি মদন বর্মন সহ আরও অন্যান্যরা।
এদিন সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রত্যেক বক্তাই এস,আই,আর নিয়ে সুর চরান এবং আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে বিপুল পরিমাণ ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। এছাড়াও সকলকে একজোট হয়ে বিজেপির বিরুদ্ধে এলাকায় সরব হতেও নির্দেশ দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতৃরা।





