কোচবিহার, ৯ ফেব্রুয়ারি : তোরসা নদীতে নিখোঁজ এক ব্যক্তির খোঁজে শুরু হয়েছে তল্লাশি।গতকাল ঘুঘুমারীতে রেলের ধাক্কায় জলে পড়ে গিয়েছিল অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তি নদীতে পরে যায় বলে দাবি স্থানীয়দের অনেকের।
আজ সোমবার সকাল থেকেই চলছে তল্লাশি।ডুবুরি, স্পিড বোর্ডের সাহায্যে তল্লাশি হচ্ছে কোচবিহার ঘুঘুমারি সংলগ্ন তোরসা নদীতে আর ইতিমধ্যেই স্থানীয় বাসিন্দাদের বক্তব্যে জানা গিয়েছে ওই ব্যক্তি ঘুঘুমারী সংলগ্ন রেলগেট বাজার এলাকার বাসিন্দা তবে তার নাম এখনও জানা যায়নি।
প্রায় বছর ত্রিশের ওই ব্যক্তি অনেকক্ষণ রেলগেটের উপরে বসেছিলেন। ট্রেনের ধাক্কায় জলে পরে যান বলে জানাচ্ছেন স্থানীয়দের অনেকে।





