আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে শিলিগুড়িতে তৃণমূল যুব কংগ্রেসের কেক কাটা ও রক্তদান শিবির

Published on: January 5, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ৫ জানুয়ারিঃ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে শিলিগুড়িতে মানবিক ও সমাজমুখী কর্মসূচির আয়োজন করল শিলিগুড়ি টাউন ১(বি) তৃণমূল যুব কংগ্রেস। প্রিয় দিদির জন্মদিনকে স্মরণীয় করে তুলতে এদিন কেক কাটার পাশাপাশি একটি রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়।

শিলিগুড়ির ব্যস্ত এসএফ রোড এলাকায় সোমবার এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকাল থেকেই যুব কর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। রক্তদানের মতো মহতী উদ্যোগে অংশ নিতে বহু যুবক-যুবতী এগিয়ে আসেন। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, প্রায় ৫০ ইউনিট রক্ত সংগ্রহ করার লক্ষ্য নেওয়া হয়েছে। সংগৃহীত এই রক্ত ক্যান্সার হাসপাতাল ও প্রয়োজনীয় চিকিৎসা প্রতিষ্ঠানগুলিতে সরবরাহ করা হবে বলে জানানো হয়।

এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দার্জিলিং জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি জয়ব্রত মুক্তি উপস্থিত ছিলেন। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় মানবিকতার বার্তা দেন। মানুষের পাশে দাঁড়ানোই তাঁর রাজনীতির মূল দর্শন। সেই আদর্শকে সামনে রেখেই আজকের এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।” তাঁর বক্তব্যে যুব কর্মীদের মধ্যে বাড়তি উৎসাহ লক্ষ্য করা যায়।

কেক কেটে মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করা হয়। পাশাপাশি তাঁর উন্নয়নমূলক কাজ ও সামাজিক দায়বদ্ধতার কথা তুলে ধরে শুভেচ্ছা বার্তাও দেন উপস্থিত নেতৃত্ব ও কর্মীরা। তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এ ধরনের সমাজকল্যাণমূলক কর্মসূচি নিয়মিতভাবে আয়োজন করা হবে।
পুরো অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। কোনও রকম অপ্রীতিকর ঘটনার খবর নেই। জন্মদিনের আনন্দের সঙ্গে মানবিকতার বার্তা ছড়িয়ে দিতে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারাও।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment