আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

বৃষ্টি নেই আলিপুরদুয়ার জেলায়, চা চাষে ক্ষতির আশঙ্কায় বাড়ছে উদ্বেগ

Published on: March 11, 2026
---Advertisement---

আলিপুরদুয়ার, ১১ মার্চ : বছরের শুরুতে প্রতিবার বৃষ্টির দেখা মিললেও এখনও আলিপুরদুয়ার জেলাজুড়ে দেখা মেলেনি বৃষ্টির। ফলে মরশুমের শুরুতেই সমস্যার মুখে পড়েছে জেলার চা বাগানগুলি। বৃষ্টির অভাবে চা গাছে বাড়ছে পোকামাকড়ের উপদ্রব, যা নিয়ে উদ্বেগ বাড়ছে বাগান কর্তৃপক্ষের মধ্যে।

একাধিক চা বাগান কতৃপক্ষের কথায়, সাধারণত বছরের শুরুর এই মাসগুলোতে পরিমাণে কম হলেও, দেখা মেলে বৃষ্টির।যারফলে একদিকে যেমন চা গাছের নতুন পাতা পাতা বের হয় এবং অন্যদিকে বৃষ্টির কারণে পোকামাকড়ের উপদ্রবও কিছুটা নিয়ন্ত্রণে থাকে। কিন্তু দীর্ঘ প্রায় পাঁচ মাস বৃষ্টি না হওয়ায় চা গাছের উপর উপদ্রব বাড়ছে লুপার, মাকড়সা সহ বিভিন্ন ধরনের পোকামাকড়ের।

এর সরাসরি প্রভাব পড়ছে চা গাছের স্বাস্থ্যে। হ্রাস পাচ্ছে চা পাতার গুনগত মান, যার দরুন খুব বেশি সময় ধরে এমন পরিস্থিতি চললে,তার সরাসরি প্রভাব চা উৎপাদনেও পড়তে পারে বলে আশঙ্কা জেলার একাধিক চা বাগান কতৃপক্ষের।তারা জানান, বর্তমানে বৃষ্টি না হওয়ায় সেচের মাধ্যমে চা গাছে জল দেওয়া হচ্ছে।তবে বৃষ্টির ঘাটতি তাতে একদমই মিটবে না বলেও দাবি তাদের।অপরদিকে, এই সেচের মাধ্যমে জল দেওয়ায়, বাড়তি ব্যয় হচ্ছে চা বাগানগুলোতে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment