আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

পেনশনভোগীদের বকেয়া ডিএ মেটাতে নবান্নের বিজ্ঞপ্তি, ৬ মাসের মধ্যে মিলবে টাকা

Published on: April 2, 2026
---Advertisement---

কলকাতা, ২ এপ্রিলঃ দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে রাজ্যের পেনশনভোগীদের। বকেয়া মহার্ঘভাতা (ডিএ) প্রদান নিয়ে নতুন করে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। বৃহস্পতিবার প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০০৮ থেকে ২০১৫ সালের মধ্যে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ও তাঁদের পরিবারকে বকেয়া ডিএ ও এরিয়ার মিটিয়ে দেওয়া হবে।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, এই অর্থ প্রদান করা হবে ধাপে ধাপে এবং সর্বোচ্চ ১৮০ দিনের মধ্যে অর্থাৎ প্রায় ছ’মাসের মধ্যেই পেনশনভোগীরা তাঁদের প্রাপ্য টাকা পেয়ে যাবেন। পারিবারিক পেনশনের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। যেসব সরকারি কর্মী প্রয়াত হয়েছেন, তাঁদের ক্ষেত্রে মনোনীত ব্যক্তির অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ফ্যামিলি পেনশনভোগীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ট্রেজারি বা ব্যাঙ্ক সরাসরি অর্থ প্রদান করবে। একই পদ্ধতিতে এরিয়ারের টাকাও মিটিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, এর আগে ২০১৬ থেকে ২০১৯ সালের মধ্যে বকেয়া থাকা ডিএ-র অর্থ সরকারি কর্মচারীদের একাংশকে ইতিমধ্যেই প্রদান করেছে রাজ্য সরকার। এরপর সরকারি অনুদানপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য দপ্তরের কর্মী ও পেনশনভোগীদের ডিএ ও ডিআর প্রদান নিয়ে বৈঠক করে অর্থদপ্তর।

নবান্ন সূত্রে খবর, সংশ্লিষ্ট দপ্তরগুলিকে দ্রুত তথ্য সংগ্রহ করে জমা দিতে বলা হয়েছে, যাতে পরবর্তী পর্যায়ের অর্থপ্রদান প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা যায়।এই সিদ্ধান্তে রাজ্যের বিপুল সংখ্যক পেনশনভোগী উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। দীর্ঘদিনের বকেয়া ডিএ মেটানোর এই উদ্যোগে স্বস্তির হাওয়া বইতে শুরু করেছে অবসরপ্রাপ্ত কর্মচারীদের মধ্যে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment