আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ভোট ঘোষণা হতেই বড় প্রশাসনিক রদবদল, মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী ও স্বরাষ্ট্রসচিব জগদীশ প্রসাদ মিনা অপসারিত

Published on: March 16, 2026
---Advertisement---

কলকাতা, ১৬ মার্চঃ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই বড় প্রশাসনিক পদক্ষেপ নিল ভারতের নির্বাচন কমিশন । ভোটের প্রস্তুতি পর্যালোচনার পর রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্র দফতরের শীর্ষ পদে গুরুত্বপূর্ণ রদবদলের নির্দেশ দিয়েছে কমিশন। এর ফলে ভোটের মুখে প্রশাসনিক কাঠামোয় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে।

রবিবার বিকেলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেন। তার কয়েক ঘণ্টার মধ্যেই নির্বাচন কমিশনের তরফে নির্দেশ জারি করে বর্তমান মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী এবং স্বরাষ্ট্রসচিব জগদীশ প্রসাদ মীনা-কে তাঁদের পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
কমিশনের নির্দেশ অনুযায়ী, ১৯৯৩ ব্যাচের আইএএস অফিসার দুষ্যন্ত নারিয়ালা-কে পশ্চিমবঙ্গ সরকারের নতুন মুখ্যসচিব হিসেবে নিয়োগ করার কথা বলা হয়েছে। পাশাপাশি ১৯৯৭ ব্যাচের আইএএস অফিসার সংঘমিত্রা ঘোষ-কে প্রিন্সিপাল সেক্রেটারি, হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স পদে বসানোর নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার দিল্লির নির্বাচন সদন থেকে রাজ্যের প্রশাসনের উদ্দেশে পাঠানো চিঠিতে কমিশন জানিয়েছে, আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রস্তুতি ও প্রশাসনিক ব্যবস্থাপনা খতিয়ে দেখার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের মতে, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতেই এই ধরনের প্রশাসনিক রদবদল প্রয়োজনীয়।

নির্দেশে স্পষ্টভাবে বলা হয়েছে, এই বদলি অবিলম্বে কার্যকর করতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট আধিকারিকরা নতুন দায়িত্ব গ্রহণ করেছেন কি না, সেই বিষয়ে বিস্তারিত রিপোর্ট ১৬ মার্চ অর্থাৎ সোমবার বিকেল ৩টার মধ্যে কমিশনের কাছে জমা দিতে হবে।
এছাড়াও কমিশন আরও জানিয়েছে, যেসব কর্মকর্তাকে বর্তমান পদ থেকে সরানো হয়েছে তাঁদের নির্বাচন সংক্রান্ত কোনও দায়িত্বে ভোট প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত নিয়োগ করা যাবে না। ফলে ভোট চলাকালীন প্রশাসনের নিরপেক্ষতা বজায় রাখতে কমিশন কঠোর অবস্থান নিয়েছে বলেই মনে করা হচ্ছে।

রাজনৈতিক মহলের একাংশের মতে, বিধানসভা নির্বাচনের আগে প্রশাসনের ওপর নিরপেক্ষতার বার্তা দিতেই নির্বাচন কমিশনের এই পদক্ষেপ। এতে ভোটের আগে রাজ্যের প্রশাসনিক কাঠামোতে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে এবং আগামী দিনে আরও কিছু গুরুত্বপূর্ণ পদে রদবদল হতে পারে বলেও রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment