আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

“গ্রহের ফেরে বদলে যেতে পারে জীবন, কী বলছে আজকের রাশিফল?”

Published on: February 9, 2026
---Advertisement---

খবরিয়া ডেস্ক, ৯ ফেব্রুয়ারিঃ মেষ রাশিঃ ব্যবসার কাজকর্ম ফেলে না রেখে সেরে নিন। লোহাবিক্রেতাদের জন্য দিনটি অনূকুল।অফিসে কথা বলার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করুন। আর্থিক সমস্যা কেটে যেতে পারে। বাড়িতে দ্বায়িত্ব বৃদ্ধি পেতে পারে। বাবার সান্নিধ্য লাভ হতে পারে। প্রেমজীবনে কিছু সমস্যা দেখা দিতে পারে। জলপথে ভ্রমণের সুযোগ আসতে পারে।

বৃষ রাশিঃ মহিলাদের বাড়িতে অত্যাধিক কাজের চাপ থাকায় পারিবারিক চাহিদা এবং প্রয়োজনীয়তাগুলি অবহেলিত হবে। এর ফলে সমস্যা দেখা দিতে পারে।সবচেয়ে বিশ্বাসযোগ্য মানুষ ঠকাতে পারেন। শেয়ারে উন্নতি নিশ্চিত। বাবার শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে। পেটের সমস্যায় ভুগতে হতে পারে। দূরের কোনও বন্ধুর খবর পেতে পারেন।

মিথুন রাশিঃ ছোট ব্যবসার ক্ষেত্রে কোনও জটিলতা সৃষ্টি হতে পারে। পারিবারিক ক্ষেত্রে কোনও ভাল খবর পেতে পারেন।আমদানি-রফতানির জন্য শুভ দিন। পাশের ব্যবসাদারের সঙ্গে আইনি বিবাদে জড়িয়ে পড়তে পারেন। প্রেমের ক্ষেত্রে ভাল যোগাযোগ আসতে পারে। বাড়তি উপার্জন হওয়ার যোগ আছে।

কর্কট রাশিঃ সকালের দিকে পেটের সমস্যায় ভুগতে হতে পারে। কোনও পুরনো বন্ধু শত্রুতা করতে পারেন।ব্যবসায় দিনটি ভাল কাটবে। অনেক দিনের কোনও ইচ্ছা স্ত্রীর দ্বারা পূরণ হতে পারে। গবেষকেরা বিশেষ কোনও সুযোগ পেতে পারেন।

সিংহ রাশিঃ কাজের চাপের ফলে বাড়িতে অশান্তি দেখা দিতে পারে। ব্যবসার খরচ বৃদ্ধি পেতে পারে।রাস্তার ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন, নাহলে সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। শিল্পীদের আয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ক্রেতাদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে যেতে পারেন। পড়াশোনায় উন্নতি হতে পারে। পড়াশোনার জন্য বিদেশযাত্রার যোগ রয়েছে।

কন্যা রাশিঃ পাশের ব্যবসাদারদের নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে। রাস্তাঘাটে সাবধানে যাতায়াত করুন আঘাত লাগার আশঙ্কা।ব্যবসা নিয়ে দুশ্চিন্তা মিটে যাবে। শেয়ারের ক্ষেত্রে দিনটি বিশেষ ভাল নয়, সমস্যা দেখা দিতে পারে। দুপুরের পরে ব্যবসায় বিশেষ লাভের শুভ যোগ। মহাজনের সঙ্গে কোনও বিষয়ে তর্কে জড়িয়ে পড়তে পারেন।

কুম্ভ রাশিঃ ব্যবসার বিষয়ে কিছু লাভের যোগ রয়েছে। সকালের দিকে শারীরিক সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে।অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি সুরক্ষা পেতে পারেন। গাড়ি নিয়ে রাস্তায় ভোগান্তি হতে পারে। শিল্পীরা ভাল কিছু করে দেখানোর সুযোগ পাবেন। যে কোনও ফাটকাতে জেতার আশা রাখতে পারেন। গবেষণায় সাফল্য লাভের যোগ রয়েছে। ঋণ পরিশোধ করার সুযোগ পাবেন।

তুলা রাশিঃ অনেক দিন থেকে ফেলে রাখা কোনও কাজ সকালে সেরে ফেলুন। শিল্পীদের বিশেষ সুযোগ আসতে পারে।সন্তানের পড়াশোনা সংক্রান্ত বিষয়ে ব্যয় হতে পারে। বন্ধুদের সঙ্গে সময় ভাল কাটবে। শুভ বুদ্ধির ফলে কর্মস্থানে উন্নতি হতে পারে। স্ত্রীর শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে। অতিরিক্ত খরচের ফলে সংসারে অশান্তি হওয়ার আশঙ্কা।

বৃশ্চিক রাশিঃ ব্যবসার জন্য দিনটি অনুকূল। শেয়ার ব্যবসায় ভাল ফল আশা করতে পারেন।কর্মচারীদের জন্য সময়টা খুব একটা ভাল নয়। প্রেমের দিকে দিনটি বেশ ভালই কাটবে। বাড়িতে কিছু সমস্যা দেখা দিতে পারে। বুদ্ধির জোরে ব্যবসায় ভাল আয় হতে পারে। শিল্পীদের জন্য শুভ দিন। পেশাদারদের ভাল ফল পাওয়ার জন্য একটু ধৈর্য ধরতে হবে।

ধনু রাশিঃ সকালের দিকে তাড়াহুড়োর ফলে সমস্যা বৃদ্ধি পেতে পারে। তবে সমস্যায় পড়লে স্ত্রীর সাহায্য পাবেন।শেয়ারে অর্থ বিনিয়োগের আগে চিন্তাভাবনা করুন। ঘাড়ে ব্যথা বাড়ার আশঙ্কা। ভ্রমণ সুখকর হবে না কিন্তু খরচ বৃদ্ধি পেতে পারে। প্রেমের জীবন সুখের। কর্মচারীর কোনও কাজের জন্য মন ভাল হয়ে যাবে। পরিশ্রম করলেও আর্থিক অবস্থার উন্নতি হওয়ার সম্ভাবনা খুব কম।

মীন রাশিঃ সকালের দিকে কারও থেকে সাহায্য পাবেন। স্বামী-স্ত্রীর সম্পর্ক বেশ ভালই থাকবে।কোনও আলোচনা থাকলে সেরে ফেলুন। রাজনীতিতে সুনাম বৃদ্ধি পেতে পারে। ব্যবসায় সমস্যা দেখা দিতে পারে। চিকিৎসকদের জন্য দিনটি ভাল। বাবার শারীরিক সমস্যা দেখা দিতে পারে। প্রভাবশালী কোনও ব্যক্তির থেকে সাহায্য পেতে পারেন।

মকর রাশিঃ ব্যবসার বিষয়ে চটজলদি কোনও সিদ্ধান্ত নেবেন না। অংশীদারি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন যাঁরা, তাঁদের জন্য দিনটি মোটামুটি ভাল।বাড়িতে কোনও বিষয় নিয়ে বিবাদের যোগ। বেকারদের জন্য বিশেষ কোনও সুখবর আসতে পারে। পারিবারিক সমস্যার সন্মুখীন হওয়ার আশঙ্কা। দুপুরের পর কাজের অগ্রগতি হওয়ার সম্ভাবনা।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment