জলপাইগুড়ি, ৯ জানুয়ারি : ফের বনদপ্তরের পাতা খাঁচায় বন্দি হল একটি চিতাবাঘ। জলপাইগুড়ি জেলার বানারহাটের কলাবাড়ির চা বাগান এলাকার ঘটনা। এক সপ্তাহের মধ্যে ওই বাগানে ফের চিতাবাঘ খাঁচাবন্দি হল।ওই ঘটনায় স্বাভাবিকভাবেই চা বাগানে শ্রমিকদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে।
জানা গিয়েছে, এক সপ্তাহও আগেও ওই চা বাগানে একটি চিতা বাঘ খাঁচাবন্দি হয়েছিল। সাময়িকভাবে স্বস্তি নিশ্বাস ফেলেছিলেন শ্রমিকরা। চা বাগানে যাতায়াত নিয়ে চিন্তা কমেছিল। কিন্তু সম্প্রতি ওই বাগানে আরও একটি চিন্তাভাবনা লুকিয়ে আছে বলে তাদের সন্দেহ বাড়ে। বিষয়টি নজরে আসতেই ওই বাগানে খাঁচা বসায় বন দপ্তর। তাতেই ধরা পরল ধরা পড়ল আরেকটি চিতা বাঘ।
জানা গিয়েছে, আজ বানারহাট থানার অন্তর্গত কলাবাড়ি চা বাগানের ১৬ নম্বর সেকশনে বনদপ্তরের পাতানো খাঁচায় চিতাবাঘটি ধরা পড়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার সাত সকালে দেখতে পান বনদপ্তরের পাতানো খাঁচার ভেতরে একটি চিতাবাঘ বন্দি হয়ে রয়েছে।খবর দ্রুত ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমান চা বাগানের শ্রমিক ও এলাকার বাসিন্দারা। খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছায় বিন্নাগুড়ি ওয়াইল্ডলাইফ বিভাগের বনকর্মীরা। তারা চিতাবাঘটিকে নিরাপদে উদ্ধার করে নিয়ে যান।
উল্লেখ্য, অতীতে কলাবাড়ি চা বাগানে চিতাবাঘের হামলায় শিশু মৃত্যুসহ একাধিক আহত ও নিহতের ঘটনা ঘটেছে।সেই কারণেই বনদপ্তর চিতাবাঘ ধরতে এলাকায় নিয়মিত খাঁচা পেতে রাখে।সাম্প্রতিক সময়ে একের পর এক চিতাবাঘ খাঁচাবন্দি হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন চা বাগানের শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা।
এলাকার মানুষজন বনদপ্তরের সক্রিয় ভূমিকার প্রশংসা করছেন। বনদপ্তরের আধিকারিকদের নিয়মিত টহল ও তৎপরতায় খুশি চা বাগানের শ্রমিক মহিলারাও। তারপরে অবশ্য ওই বাগানে আরো চিতাবাঘ রয়েছে কিনা সেই ব্যাপারে সংশয় রয়েছে অনেকের।





