কোচবিহার, ২৮ ডিসেম্বর: কেন্দ্রীয় সরকারের পাশাপাশি বিজেপির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে কোচবিহারে আন্দোলনে নামল কেপিপি।আজ রবিবার তারা কোচবিহার শহরে বিক্ষোভ মিছিল করে।
আন্দোলনকারীদের অভিযোগ,তাদের ভাষা ও রাজ্যের স্বীকৃতির ব্যাপারে কেন্দ্র তথা বিজেপির উদ্যোগ নেয়। অথচ আগের বিভিন্ন ভোটে ওই নিয়ে তাদের আশ্বাস দেওয়া হয়েছিল।সেজন্য প্রতারণার অভিযোগে এদিন ধিক্কার মিছিল আয়োজন করে কামতাপুর প্রগ্রেসিভ পার্টি।
রবিবার দুপুরে মিছিল বিভিন্ন এলাকা পরিক্রমা করে।কোচবিহার মরা পোড়া সংলগ্ন এলাকায় শুভেন্দু অধিকারী ও সমীক ভট্টাচার্যের বিরুদ্ধেও সুর চড়িয়েছেন তারা।





