আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ভোটের আগে তৎপর নির্বাচন কমিশন, রাজ্যে আসছেন ডেপুটি কমিশনার জ্ঞানেশ ভারতী

Published on: April 12, 2026
---Advertisement---

কলকাতা, ১২ এপ্রিলঃ রাজ্যে প্রথম দফার ভোটের আর মাত্র ১১ দিন বাকি। আগামী ২৩ এপ্রিল ভোটগ্রহণকে সামনে রেখে তৎপরতা বাড়াল নির্বাচন কমিশন। একাধিক ইস্যুতে প্রশ্নের মুখে থাকা পরিস্থিতিতে সরাসরি মাঠে নেমে প্রস্তুতি খতিয়ে দেখতে আগামী সপ্তাহেই রাজ্যে আসছেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী-সহ কমিশনের উচ্চপদস্থ আধিকারিকরা।

কমিশন সূত্রে খবর, সোমবার রাজ্যে পৌঁছেই প্রথমে দুর্গাপুরে যাবেন তাঁরা। সেখানে সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলার পাশাপাশি পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক করার পরিকল্পনা রয়েছে। এরপর পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতেও ভোট প্রস্তুতি খতিয়ে দেখবেন কমিশনের প্রতিনিধিরা।

শুধু দক্ষিণবঙ্গই নয়, উত্তরবঙ্গেও নজর দিচ্ছে কমিশন। জানা গিয়েছে, আরেকটি দল আলিপুরদুয়ার থেকে শুরু করে কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পং জেলায় পরিদর্শনে যাবে। সেখানে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকের পাশাপাশি নিরাপত্তা ও ভোটের সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করা হবে।
উল্লেখ্য, প্রথম দফায় উত্তরবঙ্গ-সহ রাজ্যের মোট ১৫২টি আসনে ভোটগ্রহণ হবে। তার আগে কমিশনের এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এদিকে, ভোটার তালিকা নিয়েও কাজ দ্রুত এগোচ্ছে। বিচারাধীন নামগুলির নিষ্পত্তি প্রায় সম্পূর্ণ হয়েছে। ইতিমধ্যেই সংশোধিত ও সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এখন বুথভিত্তিক চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কাজ চলছে এবং তা জেলাগুলিতে পাঠানো শুরু হয়েছে। পাশাপাশি অনলাইনেও সেই তালিকা ডাউনলোড করার ব্যবস্থা রাখা হয়েছে।

সব মিলিয়ে, ভোটের আগে কমিশনের এই তৎপরতা নির্বাচনী প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও সুষ্ঠু করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করা হচ্ছে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment